Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

যেভাবে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন করল এআই

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম

যেভাবে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন করল এআই

ছবি: সংগৃহীত

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় ব্রিটেনের ৪৬১ বছরের সামুদ্রিক ইতিহাস উন্মোচন করেছেন গবেষকেরা। হাতে লেখা প্রায় এক লাখ পৃষ্ঠার ঐতিহাসিক নথি বিশ্লেষণ করে দেশটির বাণিজ্য, নৌপথ ও ইউরোপের সঙ্গে সম্পর্কের নতুন তথ্য পেয়েছেন তারা। কাজটি প্রচলিত পদ্ধতিতে করতে কয়েক বছর লেগে যেত।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের গবেষকেরা এ প্রকল্প পরিচালনা করেন। এতে ষোড়শ শতকের এলিজাবেথীয় যুগ থেকে অষ্টাদশ শতকে শিল্পবিপ্লবের ঠিক আগপর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর মাধ্যমে ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কীভাবে ব্রিটেনের সাম্রাজ্য বিস্তারে ভূমিকা রেখেছিল, সে বিষয়ে নতুন ধারণা পাওয়া গেছে।

গবেষকেরা ন্যাশনাল আর্কাইভসের কিউ শাখায় সংরক্ষিত চামড়ায় বাঁধানো পার্চমেন্টের বই থেকে এসব তথ্য সংগ্রহ করেন। এআইকে পুরোনো দিনের নাবিক ও ব্যবসায়ীদের হাতের লেখা পড়া এবং শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে কে, কার সঙ্গে, কখন, কোথায় এবং কী পণ্য বাণিজ্য করতেন, তা বিশ্লেষণ করা সম্ভব হয়।

প্রকল্পের প্রধান গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক ক্রেইগ ল্যামবার্ট বলেন, নথিগুলো থেকে তথ্য সংকলন করা ছিল বিশাল এক কাজ। তবে এআই পুরো প্রক্রিয়াকে অনেক দ্রুত করেছে।


গবেষণায় দেখা গেছে, ব্রিটিশদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পণ্যের মধ্যে ছিল কয়লা ও বিয়ার। এ ছাড়া চীন থেকে শিশুদের খেলনা, ভেড়ার অন্ত্র এবং ভেনিস ট্রিকল নামের একটি ভেষজ ওষুধও বাণিজ্য করা হতো। ওই ওষুধকে একসময় প্রায় সব ধরনের রোগের নিরাময় হিসেবে বিবেচনা করা হতো।

গবেষণায় অতীতের সামুদ্রিক বাণিজ্যব্যবস্থা সম্পর্কেও নতুন তথ্য উঠে এসেছে। ইউরোপের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক আগে যতটা গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হতো, বাস্তবে তা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন গবেষকেরা।

নথি অনুযায়ী, ১৬৯৬ থেকে ১৬৯৭ সালের মধ্যে ইংল্যান্ডের নথিভুক্ত বৈদেশিক বাণিজ্যের মূল্যের প্রায় ৮০ শতাংশই ছিল ইউরোপের বাজারের সঙ্গে সংশ্লিষ্ট। ওই সময় ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার চলছিল।

এআইয়ের সাহায্যে অতীতের হারিয়ে যাওয়া শহর ও বিলুপ্ত বন্দরেরও সন্ধান পেয়েছেন গবেষকেরা। এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের পূর্ব ইয়র্কশায়ারের রেভেনসপর্ন। একসময় এটি ছিল সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্র। কিন্তু উপকূলীয় ভূমিক্ষয়ের কারণে শহরটি পুরোপুরি উত্তর সাগরে বিলীন হয়ে যায়।

সামুদ্রিক ইতিহাস, বিশ্ব ইতিহাস ও কম্পিউটার বিজ্ঞানের বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রকল্পটি পরিচালিত হয়েছে। গবেষকদের দাবি, দুই শতাব্দীজুড়ে ইংল্যান্ডের বাণিজ্যপথের বিকাশ এবং বিশ্বে এর প্রভাব এত বিস্তারিতভাবে আগে কখনো মানচিত্রে তুলে ধরা হয়নি।

গবেষণার তথ্যের ভিত্তিতে একটি ইন্টারঅ্যাকটিভ মানচিত্রও তৈরি করা হয়েছে। এর সাহায্যে আগ্রহীরা নিজেরাই ঐতিহাসিক বাণিজ্যপথ ও সংশ্লিষ্ট তথ্য ঘুরে দেখতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে

এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা গড়ে তোলা জরুরি

এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা গড়ে তোলা জরুরি

এআই দিয়ে শতাধিক ওয়েবসাইট হ্যাক, খরচ মাত্র ৫০ ডলার

এআই দিয়ে শতাধিক ওয়েবসাইট হ্যাক, খরচ মাত্র ৫০ ডলার

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

আরও পড়ুন

যেভাবে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন করল এআই

যেভাবে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন করল এআই

এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা গড়ে তোলা জরুরি

এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা গড়ে তোলা জরুরি

ফ্রিজে জমে থাকা বরফ পরিষ্কারের টোটকা

ফ্রিজে জমে থাকা বরফ পরিষ্কারের টোটকা

ভিডিও পোস্ট করলেই লাখ লাখ টাকা

ভিডিও পোস্ট করলেই লাখ লাখ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম