Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কারা পাবেন

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কারা পাবেন

ছবি: সংগৃহীত

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাসে অন্তত ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করলেই মিলতে পারে ৩ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা। ভিডিও নির্মাতাদের উৎসাহিত করতে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামে নতুন কর্মসূচি চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি। তবে এ সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। আপাতত এক্সের কাছ থেকে আমন্ত্রণ পাওয়া নির্বাচিত নির্মাতারাই এই বোনাস পাওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় ৩০ দিনের মধ্যে ভিন্ন ভিন্ন দিনে অন্তত ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে। ভিডিওগুলোতে নির্দিষ্টসংখ্যক ভিউ, লাইক কিংবা দর্শক পাওয়ার কোনো শর্ত নেই। অর্থাৎ, নির্ধারিত নিয়ম মেনে ভিডিও প্রকাশ করতে পারলেই নির্দিষ্ট অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ থাকবে।

এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মে মানসম্মত ভিডিও কনটেন্ট তৈরিতে নির্মাতাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর দর্শকসংখ্যা ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্মাতাদের আয় নির্ধারিত হয়। তবে ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচিতে নির্ধারিত শর্ত পূরণ করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

ভিডিও প্রকাশের ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে

ভিডিও কিকস্টার্ট বোনাসের আওতায় প্রকাশিত ভিডিওগুলো অবশ্যই মৌলিক হতে হবে। প্রতিটি ভিডিও খাড়াভাবে ধারণ করা এবং তিন মিনিটের কম দৈর্ঘ্যের হতে হবে।

নির্মাতারা নিজেদের তৈরি এমন ভিডিওও এক্সে প্রকাশ করতে পারবেন, যেগুলো আগে অন্য প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। তবে ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকা যাবে না। অন্যের তৈরি ভিডিও পুনরায় পোস্ট করে এ কর্মসূচির আওতায় বোনাস পাওয়া যাবে না।

অর্থাৎ, নিজের তৈরি ভিডিও নির্ধারিত নিয়মে প্রকাশ করাই এ কর্মসূচির মূল শর্ত। ভিডিওতে কত ভিউ বা লাইক এসেছে, সেটি বোনাস পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক নয়।

কারা পাবেন ৩ হাজার ডলারের বোনাস?

এ কর্মসূচিতে অংশ নিতে হলে এক্সের কাছ থেকে আমন্ত্রণ পেতে হবে। এখন পর্যন্ত কাদের আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো মানদণ্ড প্রকাশ করেনি প্ল্যাটফর্মটি।

আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওর ‘প্রোগ্রামস’ বিভাগে নিবন্ধন করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচির শর্ত পূরণ করতে হবে।

তবে আপাতত এটি পরীক্ষামূলক উদ্যোগ হওয়ায় সাধারণ ব্যবহারকারীরা সরাসরি নিবন্ধন করেই বোনাস পাওয়ার সুযোগ পাবেন না।

এক্সের ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচির সঙ্গে নতুন ভিডিও কিকস্টার্ট বোনাসের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।

আগের কর্মসূচিতে অংশ নিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অন্তত ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্টসংখ্যক ইমপ্রেশনসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। কিন্তু নতুন ভিডিও কিকস্টার্ট বোনাসের ক্ষেত্রে এসব শর্ত বাধ্যতামূলক নয়।

ফলে আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের জন্য নির্দিষ্টসংখ্যক মৌলিক ভিডিও প্রকাশ করে অর্থ উপার্জনের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে।

ভবিষ্যতে কি সবার জন্য চালু হবে?

ভিডিও নির্মাতাদের আগ্রহ বাড়াতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এ কর্মসূচি। তবে ভবিষ্যতে আরও বেশি নির্মাতাকে এর আওতায় আনা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি এক্স।

তাই মাসে ১৫টি ভিডিও প্রকাশ করলেই যে প্রত্যেক ব্যবহারকারী ৩ হাজার ডলার পাবেন, বিষয়টি এমন নয়। আপাতত এক্সের আমন্ত্রণ পাওয়া নির্বাচিত নির্মাতারাই নির্ধারিত শর্ত পূরণ করে এই বোনাস পাওয়ার সুযোগ পাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক্স-এ ব্যাংকিং সেবা চালু করলেন মাস্ক

এক্স-এ ব্যাংকিং সেবা চালু করলেন মাস্ক

‘ডাইনোসরদের সুপ্রিম কমান্ডার!’: ট্রাম্পের এআই ছবি নিয়ে ইরানি দূতাবাসের ট্রল

‘ডাইনোসরদের সুপ্রিম কমান্ডার!’: ট্রাম্পের এআই ছবি নিয়ে ইরানি দূতাবাসের ট্রল

‘যথেষ্ট প্রমাণ’ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি

‘যথেষ্ট প্রমাণ’ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে গ্রেফতার নিয়ে দ্বিধাবিভক্ত ডিবি!

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে গ্রেফতার নিয়ে দ্বিধাবিভক্ত ডিবি!

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ বললেন ইলন মাস্ক

ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ বললেন ইলন মাস্ক

আরও পড়ুন

নিরাপত্তায় সিসি নাকি আইপি ক্যামেরা, কোনটি বেশি কার্যকর?

নিরাপত্তায় সিসি নাকি আইপি ক্যামেরা, কোনটি বেশি কার্যকর?

মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কারা পাবেন

মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কারা পাবেন

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার দীর্ঘ চ্যাট পড়ার ঝামেলা কমাতে চালু করুন ৬ পদ্ধতি

দীর্ঘ চ্যাট পড়ার ঝামেলা কমাতে চালু করুন ৬ পদ্ধতি

ছবি বা ভিডিও এআই দিয়ে তৈরি কিনা, বুঝবেন যেভাবে

ছবি বা ভিডিও এআই দিয়ে তৈরি কিনা, বুঝবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম