Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

কখন যে বিখ্যাত থেকে কুখ্যাত হয়ে গেলাম, টের পাইনি: তসলিমা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ০৩:৫১ পিএম

কখন যে বিখ্যাত থেকে কুখ্যাত হয়ে গেলাম, টের পাইনি: তসলিমা

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ছবি-ফেসবুক

Advertisement

ভারতে নির্বাসিত ও বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন তার অতীত এবং বর্তমান জীবনের অর্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে তার ভেরিফায়েড পেজে তসলিমা লেখেন- ‘একটা সময় আমি খুব বিখ্যাত ছিলাম। দেশে-বিদেশে সর্বত্র। তার পর ধীরে ধীরে কখন যে অখ্যাত আর কুখ্যাত হয়ে গেলাম, টের পাইনি। 

যদিও আমার নীতি আর আদর্শের একচুলও বদল হয়নি। যে আমি, সেই আমিই আছি। সরল, সহজ, সৎ ও সংবেদনশীল। তবে বিখ্যাত থাকার সময় আমি যতটুকু ভালো ছিলাম, তারচেয়ে শতগুণ ভালো আমি অখ্যাত আর কুখ্যাত যখন, তখন।

দিন দিন আমার ভালোত্ব বাড়ছে, সহনশীলতা, ক্ষমাশীলতা, দয়াশীলতা বাড়ছে; আর আমি কুখ্যাত হচ্ছি। অপরিচিত, অল্প পরিচিত সবার মধ্যে আমাকে নিয়ে অদ্ভুত অদ্ভুত সব গল্প চলে। গল্পগুলোর দুটো একটা কানে এলে আমি আকাশ থেকে পড়ি।

এখন আর অখ্যাত, বিখ্যাত, কুখ্যাত কিনা আমি, লোকে আমার জন্য উন্মাদ কিনা, আমাকে ভুলে গেলো কি না, আমার বই পড়া বন্ধ করে দিয়েছে কিনা, আমার বদনাম করে বেড়ায় কিনা, আমাকে খিস্তি করে কিনা, এসব নিয়ে ভাবতে চাই না। না পাওয়া নিয়ে ক্ষোভ নেই। 

এক জীবনে যা পেয়েছি, তা যথেষ্টরও বেশি। এখনও পথে-ঘাটে অচেনা-অজ্ঞাত মানুষেরা কাছে এসে ‘ভালোবাসি’ বলে। এই ছোট্ট ‘পাওয়া’র কাছে আমার ‘না- পাওয়ার পাহাড়’ অতিক্ষুদ্র।’

Advertisement

তসলিমা নাসরিন বিখ্যাত কুখ্যাত

Advertisement

আরও পড়ুন

এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না

এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম