Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বাংলালিংক ও মেঘনা ব্যাংক লিমিটেডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০৫:৪১ পিএম

বাংলালিংক ও মেঘনা ব্যাংক লিমিটেডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

বাংলালিংক ও মেঘনা ব্যাংক লিমিটেডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

Advertisement

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক মেঘনা ব্যাংকের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, মেঘনা ব্যাংকের কর্মকর্তারা বাংলালিংকের সিম, বান্ডেল অফার, ইন্টারনেট প্যাক ও অন্যান্য ডিজিটাল সার্ভিস ব্যবহার করবেন। 

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন এবং মেঘনা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আদিল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর করেন। 

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের বিটুবি প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আবদুল্লাহ ফায়েজ, বাংলালিংকের হেড অব মিডিয়াম সেগমেন্ট মোহাম্মেদ নাসরিফুল আলম, বাংলালিংকের হেড অব কি সেগমেন্ট নিশাত নাহরিন হামিদ, বাংলালিংকের কর্পোরেট গ্রুপ ম্যানেজার মো. মিরাজুল ইসলাম, বাংলালিংকের কর্পোরেট গ্রুপ ম্যানেজার মো. তৌমিম, বাংলালিংকের কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার ফাহমিদা হক। 

এছাড়া মেঘনা ব্যাংক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিল হেড অব সিআরএম সামসুল আজম খান- এসইভিপি, মেঘনা ব্যাংক লিমিটেডের হেড অব অপারেশনস মো. তৌহিদুজ্জামান- ইভিপি, মেঘনা ব্যাংক লিমিটেডের হেড অব জিএসডি সৈয়দ ফযলে ইমাম- ইভিপি এবং মেঘনা ব্যাংক লিমিটেডের হেড অব কর্পোরেট ব্যাংকিং কিমিওয়া সাদ্দাত- ইভিপি। 

বাংলালিংকের ডিজিটাল অগ্রযাত্রা ও উন্নত সেবার মানসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Advertisement

বাংলালিংক

Advertisement

আরও পড়ুন

ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন

ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন

ইনস্টাগ্রামে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

ইনস্টাগ্রামে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করবেন যেভাবে, আবেদন থেকে ফি জমা

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করবেন যেভাবে, আবেদন থেকে ফি জমা

ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট, মানতে হবে যেসব নিয়ম

ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট, মানতে হবে যেসব নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম