Logo
Logo
×
   

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

শুরু হলো ‘বাগডুম ব্র্যান্ড উইক’

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৬ পিএম

শুরু হলো ‘বাগডুম ব্র্যান্ড উইক’

শুরু হলো ‘বাগডুম ব্র্যান্ড উইক’

আপনার প্রয়োজনীয় সকল পণ্যের বিশাল সমাহার নিয়ে শুরু হচ্ছে বাগডুম ব্র্যান্ড উইক। যেখানে থাকছে প্রতিষ্ঠিত ব্রান্ডের পণ্য এবং সর্বোচ্চ ৬০% পর্যন্ত ডিসকাউন্ট, সবচেয়ে কম রেটে ডেলিভারি (ঢাকার মধ্যে ২৫ টাকা ও ঢাকার বাইরে ৫০ টাকা ২৪ ঘণ্টার জন্য) এছাড়াও এই ব্র্যান্ড উইকে সব ধরণের পণ্যের ওপর পাচ্ছেন ০% ইএমআই অফার। সঙ্গে থাকছে ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ফাস্ট ডেলিভারি।

বাগডুম ডটকমের ব্র্যান্ড উইক ক্যাম্পেইনটি চলবে ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। বাগডুম ব্র্যান্ড উইকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়তায় একধাপ এগিয়ে স্মার্ট ডিভাইস মোবাইল ফোন ও হেডফোন কিনলেই পাচ্ছেন একটা ব্যাগ সম্পূর্ণ ফ্রি, সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় এবং ৬ মাসের ০% ইএমআই অফার। মোবাইল ফোন ও হেডফোন ক্যাটেগরিতে ব্র্যান্ড অপো, স্যামসাং এবং জয়রুম থাকছে বাগডুম ব্র্যান্ড উইকে । 

ইলেক্ট্রনিক্স ও গ্যাজেট এক্সেসোরিজ ক্যাটেগরিতে অ্যানকের যেকোনো পণ্য কিনলেই সর্বোচ্চ ১০% মূল্য ছাড়। স্পোর্টস এবং ফিটনেস ক্যাটেগরিতে প্রতিষ্ঠিত ব্র্যান্ড ভেলোসি বাইসাইকেলের ওপর থাকছে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় এবং ৬ মাসের ০% ইএমআই অফার।

বাগডুম ডটকমে আপনার প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স ক্যাটেগরিতে থাকছে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্রান্ডের পণ্য। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ড হলো স্যামসাং, অথরাইজ বাই ট্রান্সকম ডিজিটাল, জেনারেল অথরাইজ বাই এস্কয়ার ইলেক্ট্রনিক্স লি., ইউনিলিভার পিউরিট ওয়াটার পিউরিফায়ার অথরাইজ বাই এস্কয়ার ইলেক্ট্রনিক্স লি., ফিলিপস অথরাইজ বাই এস্কয়ার ইলেক্ট্রনিক্স লি., হোয়ার্লপুল এবং হিটাচি অথরাইজ বাই ট্রান্সকম ডিজিটাল লি. এবং আরও অনেক ব্রান্ডের পণ্য থাকছে বাগডুম ব্র্যান্ড উইক ক্যাম্পেইনে।

ভোগ্যপণ্য ক্যাটেগরিতে থাকছে স্কয়ার ইলেক্ট্রনিক্স লি., ইউনিলিভার, নেসলে বাংলাদেশ লি., রেকিট বেন্সকিসার, এসিআইসহ আরও অন্যান্য প্রতিষ্ঠিত ব্রান্ডের প্রোডাক্টসের ওপর আকর্ষণীয় অফার।

আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পোশাক এবং সাজগোজের জন্য থাকছে জনপ্রিয় ব্র্যান্ড এপেক্স, ইনফিনিটি, সারা লাইফস্টাইল লি., ফগ, ম্যারিকো ও আরও অনেক ব্রান্ডের পণ্য, যা আপনি খুব সহজে বাগডুম ডটকম থেকে ক্রয় করতে পারবেন।

এছাড়া বাগডুম ব্র্যান্ড উইকে পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠিত ব্রান্ডের ল্যাপটপ ও অন্যান্য এক্সেসোরিজ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ড হলো আসুস, এইচপি, ডেল, লজিটেক এবং এফোর টেক যারা দীর্ঘ সময় ধরে ব্যবসা করে আসছে।

বাগডুম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম