Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

পৃথিবীতে আসছে বরফ যুগ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ০৯:৩৭ পিএম

পৃথিবীতে আসছে বরফ যুগ

Advertisement

২৫ লাখ বছর আগে বিশালাকার বরফের পাহাড়ে ঢাকা ছিল পৃথিবী। বরফে ঢাকা শীতল এ সময়টিকে বরফ যুগ হিসেবে চিহ্নিত করা হয়।

বিজ্ঞানীরা জানান, অ্যান্টার্কটিকার বরফ ধীরে ধীরে বাড়ছে। অ্যান্টার্কটিকায় জমতে থাকা এ বরফ সমুদ্রের ওপর ঢাকনার মতো কাজ করছে। এতে সমুদ্র থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নিঃসরিত হতে পারছে না। এ বরফই নতুন করে পৃথিবীতে বরফ যুগের সূচনা করতে পারে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বৈশ্বিক পরিবেশের বিন্যাসের প্রক্রিয়া সম্পর্কে গবেষণা করতে গিয়ে বিষয়টি উদঘাটন করেন।

বর্তমানে যুক্তরাজ্যের ন্যাশনাল ওশেনোগ্রাফি সেন্টারে কাজ করা মারজুকি বলেন, বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কমে যাওয়ায় তাপমাত্রা হ্রাস পাচ্ছে। ফলে পৃথিবী ক্রমেই শীতলতর হচ্ছে।

এবছর জুলাইয়ে নাসা জানায়, অ্যান্টার্কটিকায় বিশাল আকারের হিমবাহের পতন হয়েছে, যার পরিমাণ পুরো মেক্সিকোর সমান।

তারা বলছেন, বৈশ্বিক উষ্ণতার ফলে এভাবে যদি বরফ গলতে থাকে, তবে ২৩০০ সাল নাগাদ বৈশ্বিক সমুদ্র উচ্চতা ১.২ মিটার (৪ ফুট) বাড়বে। এর ফলে বাংলাদেশ, মালদ্বীপসহ অনেক দেশ সমুদ্রে তলিয়ে যাবে। 

Advertisement

বরফ পৃথিবী পাহাড়

Advertisement

আরও পড়ুন

‘গোপন কথা’ গোপন থাকবে চ্যাটজিপিটিতে

‘গোপন কথা’ গোপন থাকবে চ্যাটজিপিটিতে

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!

হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম