Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০২:৩৩ পিএম

১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক

Advertisement

দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারে প্রতি সেকেন্ড ১০০ জিবি (গিগাবিট পার সেকেন্ড) ডাটা ব্যবহারের মাইলফলক অতিক্রম করেছে দেশের অন্যতম আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পিয়ারএক্স নেটওয়ার্ক লিমিটেড। দেশে ব্যবহৃত প্রায় এক হাজার জিবিপিএস ইন্টারনেটের মধ্যে চতুর্থ আইআইজি হিসেবে এমন বিপুল পরিমাণ ইন্টারনেট ব্যবহারের রেকর্ড গড়লো প্রতিষ্ঠানটি। ১০০ জিবির মাইলফলক স্পর্শ করা চতুর্থ প্রতিষ্ঠান পিয়ারএক্স নেটওয়ার্ক। 

সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে এ উপলক্ষে উৎসব উদযাপন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বিভিন্ন আইআইজি, আইএসপি, এনটিটিএন অপারেটরসহ ব্রডব্যান্ড ইন্টারনেট খাতের বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পিয়ারএক্স নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, ইন্টারনেট ভিত্তিক নানা সেবা জীবনকে সহজ ও গতিশীল করছে। ইন্টারনেট হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান ও বিনোদনের প্রধান হাতিয়ার। তাই এর সুসমন্বিত ব্যবহারের ওপর নির্ভর করছে ডিজিটাল বাংলাদেশের সমৃদ্ধি। 

তিনি বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। সরকার ব্যান্ডউইথের দাম কমিয়েছে। তবে পরিবহন ব্যয়ের প্রভাবে এখনো দেশজুড়ে ইন্টারনেট মূল্যের ন্যায্যতা নিশ্চিত করা যায়নি। অ্যাক্টিভ শেয়ারিং বিষয়টি উপেক্ষিত রয়েছে। সব ভেন্ডরকে এক প্লাটফর্মে আনার মতো কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয়া হয়নি।

সাইফুল ইসলাম আরও বলেন, আমরা ১০০ জিবিপিএস মাইলফলক স্পর্শ করেছি। আমাদের এ অর্জন ডিজিটাল বাংলাদেশের অর্জন। দেশে ইন্টারনেট ব্যবহারকারী এবং ব্যান্ডইউথের চাহিদা যে বাড়ছে আমাদের এ সাফল্যই সেটি প্রমাণ করছে। এ অর্জনের অন্যতম অংশীদার আমাদের ব্যবসায় সহযোগী এবং গ্রাহক এবং বিটিআরসিকে আমরা ধন্যবাদ দিতে চাই। অনুষ্ঠানে পিয়ারএক্স মহাব্যবস্থাপক আতিকুর রহমান বক্তব্য দেন।

এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করে প্রতিষ্ঠানটির অপর সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) আইসিসি কমিউনিকেশন লিমিটেড। অনুষ্ঠান শেষে ট্রাভোজেটের সৌজন্যে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ৬ জন ভাগ্যবান বিজয়ীকে এয়ার টিকিট দেয়া হয়।

Advertisement

১০০ জিবিএস আইআইজি পিয়ারএক্স নেটওয়ার্ক

Advertisement

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের সফল হওয়ার ৮ কৌশল

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের সফল হওয়ার ৮ কৌশল

সিএনএনের প্রতিবেদন মহাকাশে প্রথম ‘সবুজ’ নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

মহাকাশে প্রথম ‘সবুজ’ নক্ষত্রের  সন্ধান পেলেন বিজ্ঞানীরা

গ্যাস সিলিন্ডার ব্যবহারে যে ৮ সতর্কতা মানা জরুরি

গ্যাস সিলিন্ডার ব্যবহারে যে ৮ সতর্কতা মানা জরুরি

মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হয়? জেনে নিন মেটার নিয়মগুলো

মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হয়? জেনে নিন মেটার নিয়মগুলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম