Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফাহিম মাশরুর ছাড়া পেয়েছেন

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৮, ০৫:০২ পিএম

ফাহিম মাশরুর ছাড়া পেয়েছেন

Advertisement

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ও বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।

তাঁকে ছেড়ে দেয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন) অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার নাজমুল সুমন।

তিনি যুগান্তরকে বলেন, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের স্বপক্ষে তার ফেসবুক আইডি থেকে যথেষ্ট পরিমাণ সাক্ষ্য পাওয়া যায়নি। বিষয়টির অধিকতর তদন্ত চলমান রয়েছে। সাইবার ইউনিট সাধারন মানুষকে হয়রানি করে না।

এর আগে বুধবার সকালে রাজধানীর কাওরান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় গ্রেফতার করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক মো. আল সাদিক গত ২২ এপ্রিল এ বিষয়ে কাফরুল থানায় এজাহার দায়ের করেন। 

এজাহারে লেখা হয়েছে, 'ফাহিম মাশরুরের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির ব্যঙ্গাত্তক কার্টুন আপলোড ও শেয়ারসহ উস্কানিমূলকভাবে মিথ্যা ও আপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এবং একই ধরনের কর্মকানণ্ড অব্যাহত রেখেছে। 

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে লেখা হয়েছে, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নামে উস্কানিমূলকভাবে মিথ্যা ও আপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার অপরাধ করেছে। 

এছাড়াও এজাহারে মোট ৮টি অভিযোগ উল্লেখ করা হয়েছে। 

Advertisement

ফাহিম মাশরুর

Advertisement

আরও পড়ুন

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

ফোনের স্টোরেজ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এই ৭ কার্যকর উপায়ে মিলবে সমাধান

ফোনের স্টোরেজ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এই ৭ কার্যকর উপায়ে মিলবে সমাধান

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম