বেসিসে মোস্তাফা জব্বারের শূন্য আসনে দেলোয়ার হোসেন ফারুক
Advertisement
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৮, ০২:১৫ পিএম
দেলোয়ার হোসেন ফারুক
|
ফলো করুন |
|
|---|---|
দেশের সফটওয়্যার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর বেসিস থেকে পদত্যাগ করেছেন।
তাঁর শূন্য স্থানে নতুন পরিচালক (কো-অপট) হিসেবে যোগদান করেছেন রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন ফারুক। বৃহস্পতিবার বেসিসের নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
দেলোয়ার হোসেন ফারুক এর আগে বেসিস সদস্যদের উন্নয়নে তৈরি করা বেসিস মেম্বার'স ওয়েলফেয়ার ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
ঢাকা কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। বিজ্ঞান বিভাগ থেকে কুমিল্লা বোর্ডে এসএসসি ও এইচএসসিতে স্টার মার্কসসহ কৃতিত্বের সাথে পাস করেন।
দৈনিক আমাদের কাগজ এবং সাপ্তাহিক সংবাদের অন্তরালের সম্পাদক ও প্রকাশক, আতাকরা হাইস্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রেডিসন ডিজিটাল টেকনোলজিস লি., র্যাডিসন বিল্ডারস ও হাউজিং লি. এবং পরিবর্তন ফাউণ্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন ফারুক।
