Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

রাইডশেয়ারিং অ্যাপ ‘পিকমি’তে পাওয়া যাবে বাইক কার স্কুটি

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ০৯:২৮ পিএম

রাইডশেয়ারিং অ্যাপ ‘পিকমি’তে পাওয়া যাবে বাইক কার স্কুটি

রাইডশেয়ারিং অ্যাপ ‘পিকমি’তে পাওয়া যাবে বাইক কার স্কুটি

Advertisement

এবার রাজধানী ঢাকায় নামছে মোবাইল অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং ‘পিকমি’। সাশ্রয়ী ও সুবিধাজনক সেবার অঙ্গীকার নিয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে যাত্রীসেবা দেওয়া শুরু করবে কম্পানিটি। 

সম্প্রতি রাজধানীর আদাবর গ্র্যান্ড প্রিন্স হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে পিকমি লিমিটেডের বিজনেস অপারেশন ম্যানেজার শরিফুল ইসলাম তারেক জানান, অ্যাপটি ইংরেজির পাশাপাশি গ্রাহকের সুবিধার্থে সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। 

গ্রাহক সহজেই অ্যাপটি ব্যবহার করে এর সুবিধা নিতে পারবে। এ ছাড়া রাইড নিয়ে কোনো অভিযোগ থাকলে অ্যাপের মাধ্যমেই জানানো যাবে বলে জানান তিনি।

তারেক বলেন, নতুন এই অ্যাপে মোটরসাইকেল, কার ও স্কুটি পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে মোটরসাইকেল দিয়ে যাত্রা শুরু করছে। 

তিনি জানান, পিকমির কমিশন রেট ১০ শতাংশ; যেখানে অন্যান্য কম্পানির কমিশন রেট ২০-২৫ শতাংশ। ভবিষ্যতে ঢাকা শহরের বাইরে বিভাগীয় শহরগুলোতে সার্ভিসটি পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

পিকমি অ্যাপে মোটরসাইকেলের বেইস ভাড়া ২৫ টাকা, প্রতি কিলোমিটার ১২ টাকা এবং প্রতি মিনিটে ওয়েটিং চার্জ ৫০ পয়সা। 

সংবাদ সম্মেলনে পিকমি লিমিটেডের পরিচালক মেসকাত হোসাইন রাকিব, প্রকল্প পরিচালক মোজাম্মেল হোসেন সজল প্রমুখ উপস্থিত ছিলেন। 

Advertisement

পিকমি

Advertisement

আরও পড়ুন

পাওয়ার ব্যাংকে যে কারণে আগুন ধরে

পাওয়ার ব্যাংকে যে কারণে আগুন ধরে

মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণা

মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণা

মোবাইলের ছোট ভিডিওতেই আয় ১ কোটি ৮০ লাখ টাকা

মোবাইলের ছোট ভিডিওতেই আয় ১ কোটি ৮০ লাখ টাকা

ফোনে ঘন ঘন বিজ্ঞাপন আসায় বিরক্ত? জানুন কীভাবে রক্ষা পাবেন

ফোনে ঘন ঘন বিজ্ঞাপন আসায় বিরক্ত? জানুন কীভাবে রক্ষা পাবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম