Logo
Logo
×

Advertisement

সামাজিক মাধ্যম

আওয়ামী লীগ ও সিআরআই সংশ্লিষ্ট ১৪৮ অ্যাকাউন্ট-পেজ মুছে দিল ফেসবুক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৬:৩৪ পিএম

আওয়ামী লীগ ও সিআরআই সংশ্লিষ্ট ১৪৮ অ্যাকাউন্ট-পেজ মুছে দিল ফেসবুক

Advertisement

‘সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার’ অভিযোগে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’ সংশ্লিষ্ট ৫০টি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ মুছে দিয়েছে ফেসবুক।এসব অ্যাকাউন্ট ও পেজের সম্মিলিতভাবে প্রায় ৩৪ লাখ ফলোয়ার ছিল।

গত বুধবার প্রকাশিত মেটার ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই পেজগুলোর মধ্যে কিছু নিজেদের সংবাদমাধ্যমে হিসেবে দাবি করে ও অন্যগুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে নাম ব্যবহার করেছে। আবার কয়েকটি পেজ বিএনপির নাম ব্যবহার করেও বিএনপিবিরোধী কনটেন্ট পোস্ট করেছে।

এতে আরও বলা হয়, ‘প্রতিটি ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে কিছু ব্যক্তি একে অপরের যোগসাজশে অন্যদের বিভ্রান্ত করছে। তারা কারা এবং কি করছে- এই সম্পর্ক ভুয়া তথ্য প্রচার করে।’

এসব অ্যাকাউন্ট ও পেজের নেটওয়ার্ক ইউটিউব, এক্স (সাবেক টুইটার), টিকটক, টেলিগ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ছাড়া নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। বাংলাদেশের এসব ভুয়া কার্যকলাপের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করেছে মেটা। 

এ বছরের প্রথম ত্রৈমাসিকে বাংলাদেশ ছাড়াও চীন, ক্রোয়েশিয়া, ইরান, ইসরাইল, মালদোভা ও মাদাগাস্কারে ছয়টি ভুয়া প্রচারাভিযান মুছে দিয়েছে মেটা।

Advertisement

আওয়ামী লীগ সিআরআই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট পেজ ডিলিট ফেসবুক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম