উক্তি : শিবরাম চক্রবর্তী
Advertisement
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
* বহুবছরের কঠিন পরিশ্রমের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, ‘নতুন-বছর’ ‘নতুন-বছর’ বলে খুব হইচই করার কিচ্ছু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশি টেকেনি....!!
* ভালোর ভালো বলে এই দুনিয়ায় কিছুই তো নেই। মন্দের ভালোই সত্যিকারের ভালো। তাই নিয়েই খুশি থাকতে হয়।
* বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না, সারা জীবনে আর না। জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারও বন্ধু নয়। তারা দু’রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।
