Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

পরান দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে মিম

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পরান দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে মিম

Advertisement

অনেকদিন পর দেশীয় সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ালেন বিদ্যা সিনহা মিম। ছবির নাম ‘পরান’।

৩ সেপ্টেম্বর থেকে ময়মনসিংহে এ ছবির শুটিং শুরু করেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। এ ছবিতে অনন্যা নামে কলেজপড়ুয়া এক ছাত্রীর চরিত্রে অভিনয় করছেন মিম। তবে নিজের চরিত্র কিংবা ছবির গল্প প্রসঙ্গে এখনই বিস্তারিত বলতে নারাজ এ নায়িকা।

এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘এ ছবির গল্পটাও এক কথায় অসাধারণ। আমি একজন কলেজছাত্রীর ভূমিকায় অভিনয় করছি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে আন্তরিকতা নিয়ে কাজটি করছি। আমার বিশ্বাস ছবিটি দর্শকপ্রিয়তা পাবে। কারণ দর্শকের ভালোলাগার মতো গল্প যেমন আছে, আমরাও চেষ্টা করছি অভিনীত চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’ ময়মনসিংহ শহরের আশপাশেই শুটিং চলছে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এখানেই শুটিং করবেন মিম।

এদিকে ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ ছবিটি। এতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। এ ছবি প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতিটি ছবিতেই শিল্পী, পরিচালকসহ পুরো ইউনিটই আসলে অনেক কষ্ট করে কাজ করেণ।

নিজের মেধার সর্বোচ্চটুকু দিয়েই কাজ করার চেষ্টা করেন। সাপলুডুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ভালোলাগার অনেক কিছুই আছে এ ছবিতে।’ কিছুদিন আগে বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। এটিও প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

মিম

Advertisement

আরও পড়ুন

সিনেমা মুক্তির ক্যালেন্ডারে দীর্ঘ খরা

সিনেমা মুক্তির ক্যালেন্ডারে দীর্ঘ খরা

টুকরো খবর আবুধাবিতে শাহরুখের সংগীত উৎসব

আবুধাবিতে শাহরুখের সংগীত উৎসব

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

পূজার আনন্দে ভাসছেন জয়া

পূজার আনন্দে ভাসছেন জয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম