ঈদের নাটক প্রচার শুরু
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈদের এখনো দুই দিন বাকি। এ ঈদের জন্য নির্মিত বিশেষ নাটক প্রচার শুরু করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। চ্যানেলটিতে আগামীকাল রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন প্রযোজিত ‘স্যারের মেয়ে’ নামে একটি ঈদের বিশেষ নাটক।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু। তিনি জানিয়েছেন, এরইমধ্যে চ্যানেল থেকে নাটকটি প্রচারের চূড়ান্ত শিডিউল দেওয়া হয়েছে। এর আগে একই প্রযোজনা সংস্থা থেকে ‘অন্নপূর্ণা’, ‘মন কেমনের দিন’ ও ‘মন বলেছে যাবো যাবো’ নামে তিনটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে।
সব নাটকই ঈদ উপলক্ষ্যে নির্মিত হয়েছে। আগামীকাল প্রচার হবে ‘স্যারের মেয়ে’। এ নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে স্যার চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত এবং তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মৌ। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এ নাটকের গল্প খুব চমৎকার। খুব যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। আমিও আশাবাদী কাজটি নিয়ে।’ শাহিদা রহমান জানান, তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘বড় ভাবি’ নামে আরেকটি নাটক রয়েছে প্রচারের অপেক্ষায়।
