Logo
Logo
×
   

আনন্দ নগর

প্রথম নাটকের গল্পে সফল মেহেদী হাসান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাইকোলজি নিয়ে পড়ালেখা করেন মেহেদি হাসান। রয়েছে গল্প লেখার প্রতি ঝোঁক। লক্ষ্য এ মাধ্যমে প্রতিষ্ঠা পাওয়া। লক্ষ্যে এগিয়ে যেতে লিখেছেন ‘তিথির অসুখ’ নামে একটি ওয়েব ফিকশন। ইমরাউল রাফাতের পরিচালনায় নির্মিত ফিকশনটি প্রচারও হয়েছে। গল্পের জন্য মেহেদী পেয়েছেন বাহবা। শুধু তাই নয়, এ গল্পে অভিনয় করে অভিনেত্রী তাসনিয়া ফারিণ সেরা অভিনেত্রী হিসাবে দুটি পুরস্কারও ঘরে তুলেছেন। নিজের প্রথম গল্পের সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মেহেদী বলেন, ‘আমাদের এত গুণী নির্মাতা, অভিনেতা থাকার পরও ভালো গল্পের কারণে তৃপ্তির ঢেঁকুর তোলার মতো কাজ খুবই কম হয়। তিথির অসুখের অর্জন আমার জন্য বিশাল প্রাপ্তি। এ প্রাপ্তিগুলো আমার মধ্যে সেই ঢেঁকুর তোলার মতো কাজ করার তৃষ্ণা আরও বাড়িয়ে দিয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম