Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

স্বপ্নীল ফাউন্ডেশনের উদ্যোগে আবৃত্তি সন্ধ্যা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এ প্রজন্মের সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। গান করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতি কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গড়ে তোলেন ‘স্বপ্নীল ফাউন্ডেশন’। এ ফাউন্ডেশনের উদ্যোগে আজ রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে এ প্রজন্মের জনপ্রিয় আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক ও রয়া চৌধুরীর আবৃত্তি সন্ধ্যা। অনুষ্ঠান প্রসঙ্গে স্বপ্নীল সজীব বলেন, ‘আমাদের বোধের জাগরণের জন্য কবিতা আবৃত্তির আসর নিয়মিতভাবে করা উচিত। আমাদের মূল্যবোধের জায়গা, শিষ্টাচার, সংস্কৃতিকে আগামীর কাছে তুলে ধরতে এ প্রয়াস। অনুষ্ঠানে শুধু আবৃত্তিই নয়, আরও কিছু আয়োজন থাকবে। আশা করছি অতিথিরা পছন্দ করবেন।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি থাকবেন কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া ও সংসদ সদস্য এরোমা দত্ত। স্বপ্নীল সজীব জানান, আগামীতেই এ আবৃত্তি সন্ধ্যার মতো এমন নানা ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রথমবার মৌসুমী

প্রথমবার মৌসুমী

হ্যালো... জীবনের অনেক সিদ্ধান্তই ভুল আছে

জীবনের অনেক সিদ্ধান্তই ভুল আছে

মেলবোর্নের মঞ্চে নজরুল

মেলবোর্নের মঞ্চে নজরুল

ওভার দ্য টপ

ওভার দ্য টপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম