Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

কামাল ও ফারজানার নান্দনিক পরিবেশনা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকার আয়োজনে ৩০ জুন সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো রবিঠাকুরের বর্ষা এবং প্রেমের গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠান। এতে দশটি গান করেন সংগীতশিল্পী কামাল আহমেদ। প্রতিটি গানের পর বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ নির্বাচিত দশটি কবিতার সমন্বিত যুগল পরিবেশনাও ছিল। কবিতা আবৃত্তি করেন ফারজানা করিম। আয়োজনে কামাল আহমেদ পরিবেশন করেন ‘বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারই এ দ্বারে’, ‘নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া’, ‘বহু যুগের ওপার হতে আষাঢ় এলো’, ‘আমার পরাণ যাহা চায় তুমি তাই গো’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল তুমি করেছ দান’, ‘আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান’, ‘এমন দিনে তারে বলা যায়’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরানসখা বন্ধু হে আমার’।

 

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভাইরাল হলেই কী বদলে যায় জীবন

ভাইরাল হলেই কী বদলে যায় জীবন

বক্স অফিসের সিংহাসনে আবারও ‘এন্ডগেম’, পেছনে ‘অ্যাভাটার’

বক্স অফিসের সিংহাসনে আবারও ‘এন্ডগেম’, পেছনে ‘অ্যাভাটার’

‘দৃশ্যম’-এর তাণ্ডব, তিন দিনেই ১৭২ কোটি রুপি

‘দৃশ্যম’-এর তাণ্ডব, তিন দিনেই ১৭২ কোটি রুপি

প্রীতম-শেহতাজের বিচ্ছেদ

প্রীতম-শেহতাজের বিচ্ছেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম