Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

হ্যালো...

সবসময় সিনেমার সঙ্গে থাকতে চাই

Advertisement

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকাই সিনেমার সম্ভাবনাময় তরুণ নায়ক সাইফ খান। বেশ কিছু সিনেমায় কাজ করে ইতোমধ্যেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অভিনয়কে আঁকড়ে ধরেই এগিয়ে যেতে চান স্বপ্নবাজ এ তরুণ। আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন একটি সিনেমা। এ সিনেমা ও বর্তমান ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির গল্প কী ধরনের?

** রবীন্দ্রনাথের ছোট গল্প ‘হৈমন্তী’ থেকেই ‘হৈমন্তীর ইতিকথা’ নামে এ সিনেমাটি নির্মিত হয়েছে। এটি একটি সাহিত্যনির্ভর কাজ, যা আমার ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা। সাহিত্যনির্ভর গল্পের একটি আবেদন আছে। এ গল্পটি প্রায় শত বছর আগের। এগুলো যত পুরোনো হয় ততই আবেদন বাড়ে। সিনেমাটি ২৬ জুলাই মুক্তি পাবে। পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। এতে আমি অপু নামে একটি চরিত্রে অভিনয় করেছি।

* এ রকম গল্পে কাজ করতে কী ধরনের চ্যালেঞ্জ নিতে হয়েছে?

** এ সিনেমায় আমাদের অনেক চ্যালেঞ্জ নিয়েই কাজটা করতে হয়েছে। কারণ যেহেতু এটি রবীন্দ্রনাথের শত বছরের পুরোনো গল্প, তাই সে সময়ের লুক সেট করা, পোশাক ও শুদ্ধ ভাষারও একটি ব্যাপার ছিল। এ বিষয়গুলো আলাদাভাবেই আমাদের নজর দিতে হয়েছে। খুব সতর্কতার সঙ্গেই কাজটি করতে হয়েছে। এসব সাহিত্যনির্ভর গল্প দর্শক খুব মনোযোগ দিয়ে দেখে। সামান্য ছোট একটা ভুলের কারণেও কিন্তু গল্প বলায় ব্যাঘাত ঘটতে পারে।

* এতে অভিনয়ের জন্য কী ধরনের পূর্ব প্রস্তুতি নিতে হয়েছিল?

** শুটিংয়ের আগে অনেক প্রস্তুতি নিতে হয়েছে। নির্মাতা আমাদের নিয়ে গ্রুমিং করিয়েছেন। স্ক্রিপ্ট রিডিং থেকে শুরু করে সব বিষয় নিয়েই আমরা আগে থেকেই গ্রুমিংয়ের মধ্য দিয়েই গিয়েছি।

* সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা কতটা?

** এ রকম একটি গল্পে কাজ করেছি এটাই পরম পাওয়া। এ সিনেমাটি যেহেতু এফডিসি ঘারানার কোনো ফরম্যাটিক সিনেমা নয়, তাই একেবারে হাউজফুল দর্শক পাব এটাও আমরা আশা করি না। তবে এ ধরনের সাহিত্যনির্ভর কাজ একশ্রেণির মানুষ দেখে। তাদের টার্গেট করেই নির্মিত। আশা করি তারা দেখবেন। এখানেই আমাদের সার্থকতা।

* সিনেমার বর্তমান পরিস্থিতিতে অভিনয়কে পেশা হিসাবে নেওয়াটা কতটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন?

** বর্তমান যে পরিস্থিতি তাতে শুধু সিনেমায় কাজ করলে, আমি মনে করি অভিনয়কে পেশা হিসাবে নেওয়ার সময় এখনো আসেনি। আমাদের সেই অবস্থা এখন নেই। একজন অভিনেতা যদি বিজ্ঞাপন, টেলিভিশন, ওটিটি সব মাধ্যমেই কাজ করে তাহলেই সম্ভব। শুধু সিনেমা করে টিকে থাকা যাবে না। যদি কেউ মনে করে শুধু সিনেমা করবে, তাহলে আমি বলব এটা সঠিক সিদ্ধান্ত হবে না।

* ওটিটিতে কোনো কাজ করছেন?

** একটি ওয়েবফিল্মে কাজের কথা হচ্ছে। ওটিটিতে এখন খুব ভালো কন্টেন্ট আসছে। খুব ভালো একটি মাধ্যম কাজের জন্য। বাজেটও বেশি। তাছাড়া স্বাধীনভাবে গল্প বলা যায়।

* ভবিষৎ নিয়ে ভাবনা কী?

** আমি চাই আমার প্রত্যেকটি কাজ যেন আমার আগের কাজটিকে ছাড়িয়ে যায়। আমি আমার নিজের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে এগোতে চাই। অভিনয়ে নিজেকে অনেক উচ্চতায় নিয়ে যেতে চাই। শুধু সাহিত্যনির্ভর কাজ নয়, আমি বাণিজ্যিক ধারার সিনেমায়ও নিজেকে প্রমাণ করতে চাই। এছাড়া আমার ইচ্ছা আছে পরিচালনায় আসার। পাশাপাশি প্রযোজনাও করব। তবে এখন অভিনয় নিয়েই থাকতে চাই। আর সিনেমার সঙ্গে থাকতে চাই সব সময়।

* অন্যান্য কাজের খবর কী?

** চলতি বছরে কৌশিক শংকর দাশের পরিচালনায় আমার অভিনীত ‘দাফন’ নামে আরও একটি সিনেমা মুক্তি পাবে। ফরিদুল হাসানের ‘দ্য গেইম’ সিনেমাও রেডি আছে। সেন্সর হয়ে আছে আরও কয়েকটি সিনেমা। এখন আমি কাজ করছি ফরহাদ হোসেনের পরিচালনায় ‘নাদান’ নামের একটি সিনেমায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে রাসেল ব্র্যান্ডের বিচার শুরু

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে রাসেল ব্র্যান্ডের বিচার শুরু

নীহাকে নিয়ে দেশে অপূর্বর শেষ নাটক

নীহাকে নিয়ে দেশে অপূর্বর শেষ নাটক

কানাডায় তপন চৌধুরীকে নিয়ে বিশেষ আয়োজন

কানাডায় তপন চৌধুরীকে নিয়ে বিশেষ আয়োজন

টুকরো খবর পূজা উপলক্ষ্যে প্রকাশ হলো লগ্নার গান

পূজা উপলক্ষ্যে প্রকাশ হলো লগ্নার গান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম