Logo
Logo
×
   

বাংলার মুখ

ঈশ্বরগঞ্জে ছাত্র নির্যাতনের অভিযোগ শিক্ষকের নামে মামলা

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কাকনহাটি দারুল হামিদিয়া হাফিজিয়া নূরানি মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাকিম ওই মাদ্রাসার নূরানি দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে একাধিকবার বলাৎকার করেন। এ অভিযোগে ১৬ জুন ছাত্রের বাবা নূর মোহাম্মদ ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। ছাত্রের বাবা জানান, বৃহস্পতিবার মাদ্রাসার প্রধান শিক্ষক ফজলুল হক তার বাড়িতে সংবাদ পাঠায় যে তার ছেলে অসুস্থ। পরে তিনি তার ছেলেকে বাড়িতে আনার পর সে তার মায়ের কাছে জানায় সে আর মাদ্রাসায় যাবে না। কারণ হুজুর তাকে বার বার নির্যাতন করে আসছে।

এ বিষয়টি ছাত্রের বাবা প্রধান শিক্ষককে জানালে তিনি মীমাংসার জন্য সালিশ বৈঠকের প্রস্তাব দেন। কিন্তু ছাত্রের অভিভাবক তা না মেনে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম