Logo
Logo
×
   

বাংলার মুখ

মুরাদনগরে শিশু ধর্ষণের শিকার

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুরাদনগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানায় একটি মামলা করা হয়। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। তারা হল- উপজেলার যাত্রাপুর গ্রামের স্বপন দেবনাথের ছেলে পার্থ দেবনাথ ও একই গ্রামের নরেন্দ্র দেবনাথের ছেলে স্বর্ণ দেবনাথ। সোমবার রাতে উপজেলার যাত্রাপুর গ্রামের নাথ মন্দির এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদীর সঙ্গে গ্রামের নাথ মন্দিরে রাস লিলা অনুষ্ঠান দেখতে যায়। অনুষ্ঠান দেখার এক ফাঁকে ওই ছাত্রীকে পাশের বাড়ির পার্থ দেবনাথ ও স্বর্ণ দেবনাথ খেলার ছলে কৌশলে অতিথি থাকার ঘরে নিয়ে ধর্ষণ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম