Logo
Logo
×
   

বাংলার মুখ

নবীনগর ও মাধবপুরে শিশু ধর্ষণ

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ও মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মঙ্গলবার নবীনগর থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত যুবক সোহেল মিয়াকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি জেলার সরাইল উপজেলার চুন্টা গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে একটি নির্জন বাড়ির ছাদে। বখাটে যুবক শিশুটিকে কেক খাওয়ানোর লোভ দেখিয়ে একটি নির্জন বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিশু অজ্ঞান হয়ে গেলে বখাটে যুবক পালিয়ে যায়।

এদিকে হবিগঞ্জের মাধবপুরে খালাত ভাইয়ের হাতে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এমরান মিয়াকে গ্রেফতার করেছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ জানান, সোমবার ওই শিক্ষক খালাত ভাই উপজেলার আফজলপুর গ্রামের এমরান মিয়া টমেটো ক্ষেতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন। রাতেই পুলিশ এমরান মিয়াকে গ্রেফতার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম