Logo
Logo
×
   

বাংলার মুখ

বিলাইছড়িতে বৌদ্ধ বিহারে আগুন

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্বৃত্তরা একটি বৌদ্ধ বিহার পুড়িয়ে দিয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের ধুপশীল এলাকায় এ ঘটনা ঘটে। ধুপশীল আন্তর্জাতিক বৌদ্ধ ভাবনা কেন্দ্র নামে এ বৌদ্ধ বিহারটি পরিচালনা করতেন ড. এফ দীপংকর ভিক্ষু। জানা গেছে, ওই বৌদ্ধ বিহারটিকে কেন্দ্র করে দীর্ঘদিন আগে থেকেই বিবাদ চলে আসছিল। এর একপর্যায়ে শুক্রবার মধ্যরাতে ওই এলাকায় একদল দুর্বৃত্ত অতর্কিত ঢুকে বৌদ্ধ বিহারটি পুড়িয়ে দেয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি জানান, কে বা কারা বৌদ্ধ বিহারটি পুড়িয়ে দিয়েছে, তা বিস্তারিত জানা যায়নি। এখনও থানায় মামলা হয়নি। মামলা হলে ঘটনার তদন্ত করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম