Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

বিভিন্ন স্থানে বন দিবসে সেমিনার ও সভা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিভিন্ন স্থানে সেমিনার ও সভা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে ‘রাজশাহী বন সৃজন: নগরভিত্তিক বনায়নের অবস্থা’ শীর্ষক সেমিনার হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাবরিনা নাজ এতে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেদওয়ানুল হক। রংপুরে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ, রংপুর সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন। ফরিদপুরে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। টাঙ্গাইলে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এমএম রকীব-উর-রাজা, ডেপুটি সিভিল সার্জন ফারজানা তাহের মুনমুন। নোয়াখালীতে সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা। মূখ্য আলোচক ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম। স্বাগত বক্তব্য দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষক কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম