Logo
Logo
×
   

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

ঢাকা-৫: নৌকার হাল ধরতে চান হারুনর রশিদ মুন্না

Icon

দনিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-৫: নৌকার হাল ধরতে চান হারুনর রশিদ মুন্না

ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকার হাল ধরতে চান হারুনর রশিদ মুন্না। ছবি: যুগান্তর

ঢাকা-৫ আসনে (ডেমরা ও যাত্রাবাড়ী থানা) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকার হাল ধরতে চান যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না।

তিনি যুগান্তরকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও মাদার অব হিউমিনিটি প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ সরকারের সময় সারা দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

হারুনর রশিদ মুন্না আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদান করার কাজে আমি সর্বাত্মক চেষ্টা করে আসছি।

রাজনৈতিক জীবন শুরু প্রথমে মুন্সীগঞ্জ পরে ঢাকা মহানগর ছাত্রলীগের মাধ্যমে। ১৯৯৪ সালে ঢাকা-৫ এর বর্তমান এমপি হাবিবুর রহমান মোল্লা বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি আমি যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ১৯৯৭ সালে সাধারণ সম্পাদক পদে ছিলাম।

আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে এ আসনের জনগণ আমাকে স্বতঃস্ফূর্ত ভোটে নির্বাচিত করবে। আমি নেত্রীকে আসনটি উপহার দিতে সক্ষম হব।

ঢাকা আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম