Logo
Logo
×

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-২: প্রয়াত মন্ত্রী সুরঞ্জিতপত্নী জয়া ও নাসিরের যত সম্পদ

Advertisement

Icon

তাহিরপুর ও দিরাই প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ-২: প্রয়াত মন্ত্রী সুরঞ্জিতপত্নী জয়া ও নাসিরের যত সম্পদ

জয়া সেনগুপ্ত ও নাসির উদ্দিন চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর স্ত্রী জয়া সেনগুপ্ত। অপরদিকে তার শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন চৌধুরী।

জয়ার সম্পদের পরিমাণ নাসিরের চেয়েও কয়েকগুণ বেশি। হলফনামা থেকে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেনগুপ্তর শিক্ষাগত যোগ্যতা পিএইচডি। তিনি পেশায় একজন সমাজসেবী। অতীত বা বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

অপরদিকে নাসির উদ্দিন চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা বিএ (পাস)। তিনি পেশায় একজন কৃষক ও মৎস্যজীবী। অতীতে তার বিরুদ্ধে মামলা থাকলেও বর্তমানে তিনি সবক’টি মামলা থেকে নিষ্পত্তি পেয়েছেন।

প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত তার দাখিল করা মনোনয়নে উল্লেখ করেন তার অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৯৬৯ টাকা। আর স্থাবর সম্পত্তি ৮ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ১৮৪ টাকা। স্থাবর সম্পত্তি সব স্বামীর নামে। এর মধ্যে নগদ হাতে আছে ৫ লাখ টাকা, ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণ অলংকার, ২ লাখ টাকা মূল্যের ফ্রিজ, টিভি, ল্যাপটপ, মোবাইল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৯৬৯ টাকা।

সঞ্চয়পত্রে ও স্থায়ী আমানতে বিনিয়োগ ১ কোটি ৪৬ লাখ টাকা। এছাড়া ৮ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৮৪ টাকা মূল্যের দালান কোটা ও বাণিজ্যিক ভবন রয়েছে। এছাড়া কৃষিজমি রয়েছে ১০ একর যার মূল্য ৬ লাখ টাকা। অকৃষি জমি ৮৫ একর যার মূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা।

তিনি হলফনামায় বাৎসরিক আয় উল্লেখ করেছেন ১৮ লাখ ৬৯ হাজার ৭২ টাকা। এর মধ্যে শেয়ার সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে আসে ১২,০৯,০৭২ টাকা এবং অন্যান্য খাত থেকে ৬,৬০,০০০ টাকা। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর হলফনামায় অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে ৬ লাখ ৫৫ হাজার টাকা।

এর মধ্যে নগদ ৫৫ হাজার টাকা, স্ত্রীর স্বর্ণালংকার ২ লাখ টাকা, ফ্রিজ, টিভি, ল্যাপটপ, ফোন ১ লাখ টাকা, জিপ গাড়ি ২ লাখ টাকা, সোফা, চেয়ার, টেবিল ১ লাখ টাকা। হলফনামায় স্থাবর সম্পত্তি উল্লেখ করা হয়েছে ৬৭ লাখ ৫৫ টাকা এর মধ্যে কৃষিজমির পরিমাণ উল্লেখ করা হয়েছে ২০.৪৪ একর যার মূল্য ১৫ লাখ ৫ হাজার টাকা, অকৃষি জমির পরিমাণ ১০.০৮৫০ একর যার মূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা।

দুই তলা একটি বাসা রয়েছে যার মূল্য ২৭ লাখ টাকা। নাসির উদ্দিন চৌধুরীর ব্যাংকে ঋণ আছে ৪৮ লাখ ৬০ হাজার টাকা। তার বাৎসরিক আয় ২ লাখ ৫৫ হাজার টাকা যার ১ লাখ ৫৫ হাজার টাকা আসে কৃষি থেকে এবং ব্যবসা থেকে আসে ১ লাখ টাকা।

Advertisement

সুনামগঞ্জ আওয়ামী লীগ নির্বাচন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম