Logo
Logo
×

Advertisement

একদিন প্রতিদিন

বিচিত্রিতা

পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখা

Icon

একদিন প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখা

প্রকৃতি মাল্লা ৮ম শ্রেণীর ছাত্রী এবং হাতের লেখার কারণে সে এখন বিশ্ববিখ্যাত

Advertisement

তোমার হাতের লেখা ভালো কর।

তোমার হাতের লেখা সবচেয়ে বাজে।

ভালো ছাত্রের হাতের লেখা ভালো হয়।

-এ ধরনের কথা আমরা অনেক শুনেছি। এগুলো আমাদের জীবনের একটি অংশই হয়ে গেছে। এখানে আমরা বলতে যাদের হাতের লেখা খারাপ তাদের বোঝানো হয়েছে।

হাতের লেখা ভালো হলে যিনি পড়ছেন তিনিও বেশ প্রশান্তি পান। আমরা এটাও জানি, অনেকের হাতের লেখা এতই খারাপ, অন্য কেউ পারা তো দূরের কথা লেখক পরে নিজেও আর পড়তে পারেন না।

কিন্তু পৃথিবীতে এমন একজন আছে যার হাতের লেখা এমএস ওয়ার্ডের চেয়েও বেশি সুন্দর। তার নাম প্রকৃতি মাল্লা। সে নেপালের অধিবাসী। পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কোনো সংবাদ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এভাবেই আমরা তার নাম জানতে পেরেছি।

প্রকৃতি মাল্লা ৮ম শ্রেণীর ছাত্রী এবং হাতের লেখার কারণে সে এখন বিশ্ববিখ্যাত। কিছুদিন আগে নেপালের একজন তার হাতের লেখার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন এবং কিছুদিনের মধ্যে সারা বিশ্বে এটি নিয়ে তোলপাড় শুরু হয়।

প্রকৃতি মাল্লার হাতের লেখা দেখলে মনে হয় কম্পিউটারের কোনো ফন্ট। তার লেখার মাঝখানের ফাঁকা জায়গাগুলো সব সমান। এছাড়াও সে লিপিবিদ্যার নতুন একটি উচ্চতা সৃষ্টি করেছে। এমনকি বিশেষজ্ঞরাও বলেছেন, তার লেখা নিখুঁতের প্রায় কাছাকাছি। এ কারণে তার হাতের লেখা নেপালের সবচেয়ে সেরা।

প্রকৃতি মাল্লা সৈনিক আওয়াসিয়া মহাবিদ্যার ছাত্রী। অসাধারণ হস্তাক্ষরের জন্য নেপালি সশস্ত্র বাহিনী থেকে তাকে পুরস্কৃত করা হয়। এখন সে সারা বিশ্বে জনপ্রিয় এবং মানুষ তার লেখা পড়তে বেশ আগ্রহী। নিজেদের হাতের লেখা আরও বেশি সুন্দর করতে প্রকৃতি মাল্লার লেখা সবাইকে অনুপ্রেরণা জোগাচ্ছে।

 

Advertisement

হাতের লেখা

Advertisement

আরও পড়ুন

এই দিনে: ২৯ সেপ্টেম্বর ২০২৬

এই দিনে: ২৯ সেপ্টেম্বর ২০২৬

একটু হাসি: চোর আর বুদ্ধি

একটু হাসি: চোর আর বুদ্ধি

ঢাকা : এলাকার নামকরণ (কমলাপুর)

ঢাকা : এলাকার নামকরণ (কমলাপুর)

ফার্স্ট অ্যাইড: নিম্ন রক্তচাপ হলে করণীয়

ফার্স্ট অ্যাইড: নিম্ন রক্তচাপ হলে করণীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম