Logo
Logo
×
   

Advertisement

ফিচার

জেদ্দায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৮, ১২:২৮ এএম

প্রিন্ট সংস্করণ

জেদ্দায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

আজিজুল তালুকদার

Advertisement

সৌদি আরবের জেদ্দায় আজিজুল তালুকদার (৪০) নামে এক বাংলাদেশি সবজি দোকানিকে গুলি করে হত্যা করেছে এক সৌদি নাগরিক।

নিহত আজিজুল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়মের গাজিপুরা গ্রামের রমজান আলির ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে দেশেই থাকেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন ‍নিহতের ছোট ভাই মাসুদ তালুকদার। 

তিনি জানান, স্থানীয় সময় শুক্রবার সকালে আবহা খামিস মোরশেদ জেলার সারা তাবিদা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। তারা দুই ভাই মিলে একসঙ্গে ওই দোকান চালাতেন। তার সামনেই আজিজকে গুলি করে হত্যা করা হয়।   

মাসুদ বলেন, সকাল ১০টার দিকে এক সৌদি নাগরিক দোকানে এসে টাকা না দিয়ে কিছু সবজি আর ফল নিয়ে যেতে চায়। আমার ভাই বাধা দিলে ওই ব্যক্তি ক্ষেপে যায়। পরে বাসা থেকে পিস্তল নিয়ে এসে পর পর পাঁচটা গুলি করে।

এতে ঘটনাস্থলেই আজিজের মৃত্যু হয়। স্থানীয় জনতার সহায়তায় হত্যাকারী ওই সৌদি নাগরিককে পুলিশ আটক করে। তবে সৌদি নিয়ম অনুযায়ী তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের শ্রম কর্মকর্তা আমিনুল হক বলেন, আজিজুল তালুকদারের মরদেহ সারাতাবিদা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

তিনি বলেন, নিহতের কপিলের (দোকান মালিক) মাধ্যমে কনস্যুলেটের সহায়তায় সব আইনি ব্যবস্থা আমরা নিয়েছি। সব আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে।

Advertisement

সৌদি হত্যা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম