Logo
Logo
×

Advertisement

তারাঝিলমিল

গানে গানে বৈশাখ

Advertisement

Icon

সেলিম কামাল

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরাবরের মতো এবারও পহেলা বৈশাখে সরব থাকছে অডিও অঙ্গন। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রকাশের উদ্যোগ নিয়েছে অডিও এবং ভিডিও। সাউন্ডটেক ইলেকট্রনিক্স থেকে আসছে চারটি গান। নাজির মাহমুদের সুরে বেবী নাজনীন গেয়েছেন ‘রাতজাগা দুটি চোখ কী আশায় জেগে রয়’। কাজী শুভ ও স্বরলিপির দ্বৈতকণ্ঠে আসছে ‘তোর কথা ভাবে মন’ গানটি। এটির সুর করেছেন অভি আকাশ। দুটি গানেরই গীতিকার এবং সঙ্গীতকার আহমেদ রিজভী ও মুশফিক লিটু। এ প্রতিষ্ঠান থেকে আরও আসছে এফএ সুমনের ‘ঝুল বারান্দা’। গানটির কথা লিখেছেন নিহার আহমেদ, সুর প্লাবন কোরেশী ও সঙ্গীতায়োজন করেছেন পংকজ। এ ছাড়া ইশতিয়াক রুপুর কথা এবং আবিদ রনির সুর ও সঙ্গীতে ‘তুই ছাড়া বাঁচা হল দায়’ নিয়ে আসছেন কণা। আরেক প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকেও আসছে বেশ কিছু অ্যালবাম। এর মধ্যে রয়েছে জাহিদ আনোয়ারের ‘খেলার সাথী’। এতে রয়েছে সাতটি গান। তিনটির কথা, সুর ও সঙ্গীতকার গায়ক নিজেই। অ্যালবামের বাকি গানগুলো সংগৃহীত। আলী ইমামের কথা ও কাজী নওরীনের সঙ্গীতে আসছে দিলশাদ নাহার কাকলীর ‘রানওয়ের মাটি ছুঁয়ে আমি’। তারেক আনন্দের সুর ও সজীব দাসের সঙ্গীতে আসছে দুটি অ্যালবাম। এগুলো হচ্ছে মনি চৌধুরী ও কাজী শুভর ‘প্রেমের খেলা’ এবং বিউটির ‘প্রেম সাধনা’। এ প্রতিষ্ঠান থেকে আরও আসছে ন্যান্সির একক ‘হৃদয়ে হৃদয়ে’। কথা রবিউল ইসলাম জীবন ও সঙ্গীত রেজওয়ান শেখ। এ ছাড়া প্রত্যয় খান ও সুস্মিতা বিশ্বাস সাথীর ‘ভালোবাসা কি’, তৌসিফের ‘তোমারে ছাড়িয়া বন্ধু’ এবং রাজশ্রী আচার্যীর ‘আমার শহর’ রয়েছে একই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রকাশনা তালিকায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম