Logo
Logo
×

Advertisement

তারাঝিলমিল

ডাক্তার হওয়ার যে ইচ্ছা ছিল সেটি এখন আর নেই : দীঘি

Advertisement

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডাক্তার হওয়ার যে ইচ্ছা ছিল সেটি এখন আর নেই : দীঘি

Advertisement

ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল প্রার্থনা ফারদীন দীঘির। কিন্তু এখন আর তার সেই ইচ্ছাটি নেই। বলেছেন, ‘একটা সময় পর্যন্ত আসলে ডাক্তার হওয়ার অনেক শখ ছিল। ধীরে ধীরে কেন জানি আর শখটা কাজ করেনি। ছোটবেলায় আমার মা যখন অসুস্থ হতো আমি বলতাম, বড় হয়ে তোমার চিকিৎসা করব, তোমাকে সুস্থ করে তুলব। যেহেতু সে সুযোগ আর পাইনি, সৃষ্টিকর্তা মাকে নিয়ে গেছেন, তাই আমার ইচ্ছাটিও আর কাজ করেনি। মায়ের মৃত্যুর পর এটা নিয়ে আর কখনো ভাবিওনি। এখন চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছি, এখানেই ব্যস্ততা বেশি আমার। তাই ডাক্তার নয়, নায়িকা হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছি।’ বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করা সেই ছোট্ট দীঘির ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। শুরুতে প্রায় চল্লিশটি সিনেমায় কাজ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা ও পুরস্কার রয়েছে তার ঝুলিতে। বছরখানেক হলো নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেছেন। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু করবেন সরকারি অনুদানে নির্মিতব্য ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার শুটিং। এ ছবির শুটিং শেষ হতে না হতেই ব্যস্ত হয়ে পড়বেন উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে। শিশুশিল্পী হিসাবে দীঘি অভিনীত অধিকাংশ ছবিই ছিল ব্যবসাসফল। কিন্তু নায়িকা হিসাবে অনেকটা ব্যর্থ। বিষয়টি কীভাবে দেখছেন তিনি। জানতে চাইলে বলেন, আমি মনে করি সফলতা কিংবা ব্যর্থতার বিষয়টি বিবেচনা করার আগে অন্তত পাঁচ থেকে সাতটি ছবি মুক্তি পাওয়া দরকার। একটা-দুইটা ছবি দিয়ে আমি কারও সফলতা বিচার করব না। আমি নায়িকা হয়েছি বেশিদিন হয়নি। সুতরাং এখনই আমাকে ব্যর্থ বলার সুযোগ নেই। আরেকটু সময় দেওয়া হোক, আমি কী পারি কী পারি না সেটা দেখানোর। তারপর তারা বলুক আমি সফল না বিফল।’

 

Advertisement

দিঘী ইচ্ছা ফারদীন দীঘি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম