Logo
Logo
×
   

Advertisement

তারাঝিলমিল

আবারও ওয়েব সিরিজে স্পর্শিয়া

Advertisement

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবারও ওয়েব সিরিজে স্পর্শিয়া

ফাইল ছবি

Advertisement

করোনাকাল হলেও বাংলাদেশের শোবিজ বেশ সক্রিয়। অভিনয়শিল্পীরাও নিয়মিত কাজ করছেন। এ তালিকার শীর্ষে আছেন তরুণ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিনেমার পাশাপাশি সম্প্রতি নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। নাম ‘দ্য হলি গান’।

এটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। সম্প্রতি রাজধানীর কয়েকটি স্পটে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে স্পর্শিয়ার সহশিল্পী হিসাবে কাজ করেছেন শাহেদ শরীফ খান। ওয়েব সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘গল্পের কারণেই এতে অভিনয় করেছি। কারণ আমি সাম্প্রতিক সময়গুলোতে সিনেমা নিয়েই বেশি মনোযোগী।’ এ অভিনেত্রী কিছুদিন আগে অভিনয় করেছেন চিত্রনায়িকা রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ নামের একটি সিনেমায়। তার আরেকটি সিনেমার নাম ‘জলকিরন’। যেটি পরিচালনা করেছেন এইচ আর হাবিব। দুটি সিনেমায়ই তার নায়ক হিসাবে রয়েছেন নিরব।

Advertisement

ওয়েব সিরিজ স্পর্শিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম