করোনা পরিস্থিতিতে মৌলিক বাংলার মানবিক উদ্যোগ
Advertisement
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
করোনা ভাইরাসজনিত বর্তমান পরিস্থিতি মোকাবেলায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ‘মৌলিক বাংলা’ নামে একটি রাজনৈতিক দল।
দলটি বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজেদের সব রাজনৈতিক কর্মকাণ্ড, পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত স্থগিত করে দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজে নেমেছে। মৌলিক বাংলার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গত ১৮ মার্চ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই উদ্যোগের আওতায় স্বেচ্ছাসেবক ইউনিট যেসব কর্মকাণ্ড করবে
ক) বাহক:
করোনা আক্রান্ত বা হোম কোয়ারেন্টিনে অবস্থান নেয়া ব্যক্তির প্রয়োজনীয় দ্রব্য এবং ঔষধ বহন করে পৌঁছে দিবে।
খ) স্বাস্থ্য সেবা:
করোনা আক্রান্ত এবং করোনা আতংকে আছেন যারা, তাদের অফলাইন এবং অন লাইনের চিকিৎসা পরামর্শ দিবেন।
গ) সংগ্রহ টিম:
করোনা মোকামেলায় প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী, চিকিৎসার উপকরণ এবং ঔষধসহ অর্থ সংগ্রহ করবেন
স্বেচ্ছাসেবকদের করনীয়:
স্বেচ্ছাসেবকগণকে অবশ্যই প্রয়োজনীয় সময়ে উপস্থিত থাকতে হবে।( অফ/অনলাইন) এবং সেচ্ছাসেবক টিমকে প্রয়োজনীয় নিরাপত্তা পোষাক, হাতের গ্লাভস, মাথার ক্যাপ এবং মাস্ক ইত্যাদি মৌলিক বাংলা’র স্থানীয় স্বেচ্ছাসেবক ইউনিট প্রধানের কাছ থেকে সংগ্রহ করে নিয়ম মাফিকব্যবহার করতে হবে।
মৌলিক বাংলা’র নিজস্ব ওয়েব সাইট থেকে আগ্রহী ব্যক্তিরা অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের মাধ্যমে এই স্বেচ্ছাসেবক টিম এ যুক্ত হতে পারবেন।
