Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল

কেন্দ্রে সকালে পাঠানো হবে ব্যালট চালু হচ্ছে নির্বাচনি অ্যাপ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল

Advertisement

আগামী নভেম্বর মাসে চালু হবে নির্বাচনি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা, ভোটার হার, ভোটকেন্দ্রসহ বিভিন্ন তথ্য জানা যাবে। ওই অ্যাপ চালুর পরই জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

তিনি বলেন, নভেম্বরে তফশিল ঘোষণা করব। কোন দিন ঘোষণা করব সেটা বলতে পারব না। নভেম্বরে অ্যাপ চালু হলে অনলাইন ও অফলাইন দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। শুধু অনলাইনে মনোনয়নপত্র জমার বিধান রাখতে গেলে গণপ্রতিনিধত্ব আদেশ (আরপিও) সংশোধন করতে হবে। তাই এটা বাধ্যতামূলক করতে চাচ্ছি না। অনলাইনে মনোনয়নপত্র দেওয়ার সুযোগটা এজন্য করা হয়েছে, যাতে কেউ কোনো বাধার সম্মুখীন না হন। আমরা অনলাইনে জমা দেওয়ার জন্য উৎসাহিত করব। কেননা ঘরে বসেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

আনিছুর রহমান বলেন, অ্যাপস চালুর ফলে নির্বাচনে সহিংসতা বা শক্তি প্রদর্শন কমে আসবে। ভোটাররাও সহজেই কেন্দ্র সম্পর্কে জানতে পারবে। প্রার্থীও কত ভোট পড়েছে তা জানতে পারবে। ভোটগ্রহণ কর্মকর্তার তালিকা ম্যানুয়ালি করতে হয়, এতে অনেক সময়ের ব্যয় হয়। এটাও কমে আসবে। নির্বাচনে ব্যালট সকালে কেন্দ্রে পাঠানো হবে জানিয়ে এ কমিশনার বলেন, যেহেতু ব্যালটে ভোট নেব, সেখানে দ্বিতীয়বার যাতে কেউ ভোট দিতে না পারে, সেজন্য দুর্গম বা যাতায়াত ব্যবস্থা খারাপ না হলে সব জায়গায় আমরা সকালে ব্যালট পেপার পাঠাব। তবে যেসব জায়গায় চরাঞ্চল, দুর্গম এলাকা সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আগের রাতেই ব্যালট পাঠানো হবে। যেমন মনপুরা, সন্দ্বীপে সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়। ব্যালট পেপারের নিরাপত্তার জন্য এবং ব্যালট যাতে মিসইউজ না হয়, সেজন্য সকালে ভোটকেন্দ্রে পাঠানো হবে।

আগামী নির্বাচনে জেলা প্রশাসক নাকি ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা থাকবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি কারা থাকবে বা না থাকবে। এখনো কোনো আলোচনাই করিনি।

Advertisement

অ্যাপ অনলাইন ভোটার হার ভোটকেন্দ্র

Advertisement

আরও পড়ুন

নিমতলী থেকে টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি এত মৃত্যুর দায় কার

এত মৃত্যুর দায় কার

জ্বালানি অনিশ্চয়তা ও ঋণের উচ্চ সুদসহ নানা কারণ বিনিয়োগের ইঞ্জিন থমকে আছে

বিনিয়োগের ইঞ্জিন থমকে আছে

পর্যটননগরী কক্সবাজারে হোটেল-রিসোর্ট ছয়শ ফায়ার ছাড়পত্র মাত্র ২৩

ফায়ার ছাড়পত্র মাত্র ২৩

‘সি বিচে আছি, বাচ্চারা খেলা করছে’

‘সি বিচে আছি, বাচ্চারা খেলা করছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম