Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বাংলাদেশে নির্বাচন

দমন-পীড়নে বিরক্ত জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দমন-পীড়নে বিরক্ত জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

Advertisement

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দমন-পীড়নমূলক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের অধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট এন ভৌল। তিনি বলেছেন, ‘আসন্ন নির্বাচন ঘিরে যে দমনমূলক পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে আমি খুবই বিরক্ত।’

শুক্রবার নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশের নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে তিনি আলাদা তিনটি এক্স করেন।

প্রথম এক্স হ্যান্ডলে ক্লেমেন্ট ভৌল লিখেছেন, ‘বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিক সমাজের ওপর দমন-পীড়ন বন্ধের জন্য কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি। এরপরও আসন্ন নির্বাচন ঘিরে যে দমনমূলক পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে আমি খুবই বিরক্ত।’

পরবর্তী আরেক এক্স হ্যান্ডলে ক্লেমেন্ট ভৌল লিখেছেন ‘ভিন্নমত দমনে নাগরিক সমাজের প্রতিনিধি, বিক্ষোভকারী ও বিরোধীদের অপরাধী সাব্যস্ত করা, পুলিশ বাহিনীর বাড়াবাড়ি ব্যবহার এবং সহিংসতা থেকে বিরত থাকতে আমি আগেও যে আহ্বান জানিয়েছিলাম, তা পুনরায় জানাচ্ছি।’

নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে সর্বশেষ এক্স হ্যান্ডলে জাতিসংঘের এ কর্মকর্তা লিখেছেন, ‘নির্বাচনের আগে, নির্বাচনকালে ও পরে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাইরে আন্দোলন, ভেতরে চুক্তি ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

বিশ্ব ডাক দিবস আজ মুমূর্ষু ডাকঘর, নেই সেবা

মুমূর্ষু ডাকঘর, নেই সেবা

বিটিআরসির সিদ্ধান্তে বাড়তি সুবিধা এস আলমের কোম্পানির পোয়াবারো, নতুন বিতর্ক

এস আলমের কোম্পানির পোয়াবারো, নতুন বিতর্ক

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম