Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

পঁচিশে যুগান্তর : রাষ্ট্রপতির বাণী

দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে যুগান্তর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে যুগান্তর

Advertisement

দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে আমি পত্রিকার সাংবাদিক, পাঠক, পরিবেশক, পৃষ্ঠপোষক ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বস্তুনিষ্ঠ সংবাদ ও মতামত প্রকাশের মাধ্যমে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি পাঠককে সত্য ও কল্যাণের দিকে নিয়ে যাওয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। সংবাদপত্রের স্বাধীনতা, তথ্যে প্রবেশাধিকার এবং জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত। নিরাপদ ও মুক্ত গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করতে পারে। বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যম যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি গণমাধ্যমের মালিক, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যমগুলো দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করবে-এটাই সবার প্রত্যাশা।

দৈনিক যুগান্তর বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর অন্যতম। জাতীয় ও তৃণমূল পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা, সম্ভাবনা ও জনমতকে সরকারের সামনে তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দৈনিক যুগান্তর দেশ ও জনগণের কল্যাণে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে-এ প্রত্যাশা করি।

আমি দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

জয় বাংলা।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।

মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

বঙ্গভবন, ঢাকা

Advertisement

পাঠক পরিবেশক পৃষ্ঠপোষক

Advertisement

আরও পড়ুন

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

আতঙ্ক ছড়াচ্ছে কারা

তত্ত্বাবধায়ক সরকারের নতুন রূপরেখা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

থাইল্যান্ডে বসে চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

হামলার আশঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবাসহ বহু ওয়েবসাইট সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন

সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম