Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

অ্যান্ড্রয়েড ক্রোমে নতুন প্রাইভেসি ফিচার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অ্যান্ড্রয়েড ক্রোমে নতুন প্রাইভেসি ফিচার

ফাইল ছবি

Advertisement

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সম্প্রতি ব্রাউজার ক্রোমের ডেস্কটপ ভার্সনের জন্য প্রাইভেসি রিভিউ ফিচার পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে। এবার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যও এ ফিচার চালুর উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

নতুন প্রাইভেসি ফিচারের গাইডলাইনে বিভিন্ন প্রাইভেসি কন্ট্রোলের বিষয়ে বলা হয়েছে। পাশাপাশি এসব নিয়ন্ত্রণ কীভাবে সামগ্রিক ব্রাউজিং অভিজ্ঞতায় প্রভাব বিস্তার করবে, সে সম্পর্কে জানানো হয়েছে। তবে এ ফিচারের বিষয়ে তেমন কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। কেননা এটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করা হচ্ছে সামনের ক্রোম আপডেটের মাধ্যমে নতুন ফিচারটি আরও ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।

ফিচারের সম্পর্কে টেকডাউস দুটি বৈশিষ্ট্যের বিষয়ে জানতে পেরেছে। প্রথমটি হচ্ছে মেক সার্চেস অ্যান্ড ব্রাউজিং বেটার। এটি ব্যবহারকারীদের পরিদর্শনকৃত ইউআরএলের পাশাপাশি প্রতিষ্ঠানের কাছে ক্রোম ব্যবহারের তথ্য শেয়ার করে থাকে। এটি অ্যাড্রেস বারে উন্নত সাজেশন প্রদানসহ দ্রুতগতিতে ব্রাউজিংয়ের অভিজ্ঞতা দিয়ে থাকে। দ্বিতীয়টি হলো, হিস্ট্রি সিংক। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের সাইন ইন করা সব ডিভাইসে ব্রাউজিং হিস্ট্রি সিংক করতে পারবেন। সম্প্রতি ক্রোমের প্রডাক্ট ম্যানেজার ইয়ানা ইয়ুশকিনা বলেন, বর্তমানে ক্রোম ব্রাউজারে কিছু সার্চ করা হলে মাত্র ৫০০ মিলিসেকেন্ডে তার সব রেজাল্ট দেখা যায়।

Advertisement

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ব্রাউজার ক্রোম

Advertisement

আরও পড়ুন

শিল্পকর্ম চুরির আতঙ্ক সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ছেন শিল্পীরা

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ছেন শিল্পীরা

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ

শেয়ারট্রিপ-মেডিকএআই চুক্তি হজ-ওমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা

হজ-ওমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা

কিশোরদের এআই আসক্তি বাড়ছে মানসিক ঝুঁকি

বাড়ছে মানসিক ঝুঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম