Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা

Advertisement

Icon

পটুয়াখালী (দ.) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা

পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, ফাইল ফটো

Advertisement

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাজনীন আখতার স্বর্ণা নামে এক নারী মামলাটি করেন। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন স্বর্ণা।

মামলার বিবরণে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ৮ জুন সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটায় নাজনীন আখতারের বসতবাড়ি ‘স্বর্ণাঞ্চলে’ রুহুল আমিন হাওলাদার ও তার সাঙ্গোপাঙ্গোরা জোর করে প্রবেশ করেন।

এ সময় বাদীকে ভয়ভীতি দেখিয়ে মাটিতে ফেলে এবং প্রায় বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করা হয়। চুলের মুঠি ধরে বাদীকে চড়থাপ্পড় ও মারধর করা হয়। তাকে প্রাণনাশেরও হুমকি দেয়া হয়। বিষয়টি বাদী স্থানীয় লোকজনকে অবহিত করেন। ১১ জুন মহিপুর থানায় তিনি মামলা করতে গেলে মামলা নেয়া হয়নি।

এরপর মঙ্গলবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রুহুল আমিনকে আসামি করে তিনি মামলা করেন। এ মামলায় আরও পাঁচজনকে আসামি করা হয়।

তারা হল- কুয়াকাটা আলীপুর এলাকার ফারুক ভেন্ডার, আনোয়ার হোসেন ওরফে লম্বা আনোয়ার, হামিদুল ইসলাম ওরফে টিককা ও কমল হালদার। তাদের বাড়ি কলাপাড়া ও কুয়াকাটা এলাকায়।

Advertisement

রুহুল আমিন

Advertisement

আরও পড়ুন

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

প্রধানমন্ত্রীর জাপান সফর বিতর্কিতদের হাতে ফ্লাইট

বিতর্কিতদের হাতে ফ্লাইট

কালীগঞ্জের বাদেডিহি গ্রাম চাঁদা না দেওয়ায় মার্কেটের অর্ধেক দোকান দখল

চাঁদা না দেওয়ায় মার্কেটের অর্ধেক দোকান দখল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম