Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ডিএমপি’র নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিএমপি’র নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

Advertisement

পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। খন্দকার ফারুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৫তম কমিশনার হিসাবে বর্তমান কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। বর্তমান কমিশনার ৩০ অক্টোবর অবসরে যাবেন।

খন্দকার গোলাম ফারুক ১৯৬৪ সালের ১ অক্টোবর টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার ঘাটানদি গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত খন্দকার হায়দার আলী ও মাতা মোসাম্মৎ ফাতেমা বেগম। তিনি ১৯৯১ সালে ২০ জানুয়ারি ১২তম বিসিএস’র মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। সহকারী পুলিশ সুপার হিসাবে প্রথমে বগুড়ার ৪-এপিবিএন পরে সিএমপি চট্টগ্রাম এবং খাগড়াছড়ি জেলায় দায়িত্ব পালন করেন। এএসপি হিসাবে শেষ কর্মস্থল ছিল ডিএমপি’তে।

এরপর তিনি খুলনা ও সাতক্ষীরা জেলায় অতিরিক্ত এসপি হিসাবে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পাওয়ার পর, তার প্রথম পোস্টিং হয় পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি কনফিডেন্সিয়াল শাখায়। এরপর তিনি ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, ঝালকাঠি, জামালপুর এবং ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার (এসপি) হিসাবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি হিসাবে তিনি ডিএমপি ও ঢাকা রেঞ্জ পুলিশে কাজ করেছেন। এরপর ডিএমপি’তে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হিসাবে কাজ করেন। তিনি রংপুর রেঞ্জ পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন। সর্বশেষ পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০০৬ সালে এবং ২০১৮ সালে দুইবার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) অর্জন করেন। ২০১৫ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) লাভ করেন। তিনি ২০১৯ সালে আইজিপি গুড সার্ভিস ব্যাজও প্রাপ্ত হন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যাংকে গ্রাহকের সঞ্চয় মূল্যস্ফীতির পেটে মুনাফা

মূল্যস্ফীতির পেটে মুনাফা

ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’

ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’

সবজির দামে আগুন শিম ২০০ টাকা

সবজির দামে আগুন শিম ২০০ টাকা

রাজশাহীতে বাদীর বাড়িতে ওসিসহ দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মামলা না তুললে মেরে গুম করে ফেলব

মামলা না তুললে মেরে গুম করে ফেলব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম