হজ নিবন্ধনের সময় ১ সপ্তাহ বাড়ল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চলতি মৌসুমে হজে যেতে নিবন্ধনের সময় আরও ১ সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে ৭ মার্চ পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর আগেও ৫ দিন বৃদ্ধি করে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে ৮ লাখ ৪৬৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সূত্রমতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছে ৭ হাজার ৪২০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছেন মাত্র ২৫ হাজার ৬৫৮ জন। এবারের হজের চুক্তির কোটা অনুযায়ী সরকারি ও বেসরকারি অনিবন্ধিত সংখ্যা রয়েছে ৯৪ হাজার ১২০টি।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
