Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

হরতাল প্রত্যাখ্যান মালিক সমিতির

ঢাকা ও পাশের জেলায় বাস চালানোর ঘোষণা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা ও পাশের জেলায় বাস চালানোর ঘোষণা

Advertisement

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে আজ রোববার বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। ওইসব বাসের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতারা। শনিবার ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, হরতালের বিষয়ে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার পরিবহণ কোম্পানি, রুট মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতির নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান। যাত্রী পাওয়া গেলে আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল করবে।

মহাসমাবেশে হামলার অভিযোগে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। পৃথকভাবে জামায়াতে ইসলামীও এদিন হরতাল কর্মসূচি দিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুদ্ধে হুমকিতে সৌদি আরবের শ্রমবাজার রেমিট্যান্স যোদ্ধারা বিপাকে

রেমিট্যান্স যোদ্ধারা বিপাকে

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস আজ প্রান্তিক নারীর শ্রম বঞ্চনার বৃত্তেই

প্রান্তিক নারীর শ্রম বঞ্চনার বৃত্তেই

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

আইএমএফ-বিশ্বব্যাংক গ্রুপের সভা বড় ঋণের সঙ্গে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা

বড় ঋণের সঙ্গে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম