Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন। সাম্প্রতিক বেলজিয়াম সফরের বিষয়ে গণভবনে বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার যুগান্তরকে এ তথ্য জানিয়েছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ অক্টোবর ব্রাসেলস যান। তিনি ২৫ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন এবং বক্তৃতা করেন।

এছাড়া ২৫ অক্টোবর বিকালে প্রধানমন্ত্রী ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে উরসুলা ভন ডার লেইনের দেওয়া নৈশভোজে যোগ দেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম