Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

কুয়েত আমিরের মৃত্যু

দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত

Advertisement

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। এ সময় দেশের সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি ভবন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ দিন প্রয়াত আমিরের রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যসব ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এদিকে কুয়েত আমিরের মৃত্যুতে সহমর্মিতা ও সমবেদনা জানাতে কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সোমবার কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফায়সাল মতলাক আল আডওয়ানি পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান। পররাষ্ট্রমন্ত্রী তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি কুয়েত সরকার আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার ৮৬ বছর বয়সে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকার গভীর সমবেদনা জানাচ্ছে এবং আন্তরিক দুঃখ প্রকাশ করছে।

শেখ হাসিনা বলেন, শেখ নাওয়াফ ছিলেন আমাদের সময়ের বৈশ্বিক মর্যাদার একজন নিষ্ঠাবান, গতিশীল ও দূরদর্শী নেতা। আরব ও মুসলিম উম্মাহর এ মহান নেতা বাংলাদেশের একজন বিশ্বস্ত ও উদার বন্ধু ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম