আত্মবিশ্বাস
Advertisement
আব্দুল্লাহ শুভ্র
প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভীত তুমি!
ভেঙেছো কেমন শতবার!
জেনে নিও-
সাহসে রাঙা যোদ্ধা
মরে কেন একবার!
এসো-
তুখোড়,
শোনো, তুমিই হৃদয়ের বল
দুঃখ লাঘবে ধৈর্য ধরো-
বুকে গেঁথে নাও সত্যের কল!
বলিয়ান করো স্বীয় আশ্বাস
বিষাদ ভারেও হৃদয়ে বলো
জেগে ওঠো তুমি আত্মবিশ্বাস।
