Logo
Logo
×

Advertisement

খবর

নাটোরের সাবেক এমপি সাইফুল ইসলামের ইন্তেকাল

Advertisement

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

স্বাধীনতা-পরবর্তী অবিভক্ত নাটোর-বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম (৮৬) আর নেই। রোববার বিকাল ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সাইফুল ইসলাম ২০১৯ সালের ২৩ নভেম্বর স্ট্রোকে আক্রান্ত হন। পরে কিডনি জটিলতাসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে নাটোর শহরের পটুয়াপাড়ায় নিজ বাসভবনে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তার অবস্থার অবনতি হলে ৫ মে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার ছাতারভাগে তার গ্রামের বাড়ির আঙিনায় প্রথম জানাজা এবং রাত ১০টায় নাটোরের পটুয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ গাড়িখানা কবরস্থানে দাফন করার কথা রয়েছে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

সাইফুল ইসলাম স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে অবিভক্ত নাটোর-বাগাতিপাড়া আসন থেকে নির্বাচিত তৎকালীন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন।

শোক : সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন নাটোর-৩ আসনের এমপি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস, নাটোর-২ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

মনপুরায় সহকারী মৎস্য কর্মকর্তা মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

একাডেমিক কার্যক্রমে ফিরল চুয়েট উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

ফেসবুক পোস্টের জের হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম