Logo
Logo
×

Advertisement

খবর

আ’লীগ নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আ’লীগ নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Advertisement

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও দলের মনোনীত এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন মহিলা আওয়ামী লীগের এক নেত্রী। ফেসবুক মেসেঞ্জারে কুপ্রস্তাব প্রদান, অশ্লীল ছবি প্রেরণ, রাস্তা থেকে ধরে নিয়ে জোরপূর্বক ছবি তুলে ব্ল্যাকমেইলিং করা হয়েছে ওই নেত্রীকে। এসব কারণে তার সংসার ভাঙার উপক্রম হয়েছে।

এ অবস্থায় তিনি কেন্দ্রের পাশাপাশি চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও নগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে লিখিত অভিযোগ জানিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেকের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন একই ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসিমা ওয়াদুদ। তিনি বলেন, আমি একা নই, ওয়ার্ডের অনেক নারী কাউন্সিলর বারেকের লালসার শিকার হয়েছেন। মানসম্মানের ভয়ে অনেকেই মুখ খুলছেন না।

নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন সোমবার যুগান্তরকে বলেন, একজন নারী কর্মী বা নেত্রী কোনো নেতার লালসার শিকার হবেন তা দুঃখজনক। আমি শুনেছি, কেন্দ্র থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে নগর আওয়ামী লীগকে দায়িত্ব দিয়েছেন। দেখি কী ব্যবস্থা নেয়া হয়।

অভিযোগ প্রসঙ্গে আবদুল বারেক বলেন, এক আত্মীয় আমার ফেসবুক আইডি চালান। কাকে কী প্রস্তাব বা মেসেজ দেয়া হয়েছে আমি জানি না। তাছাড়া অভিযোগকারী একজন খারাপ মহিলা। নির্বাচনের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

Advertisement

হয়রানি

Advertisement

আরও পড়ুন

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

কসবায় ছাত্রী ধর্ষণ

কসবায় ছাত্রী ধর্ষণ

পুলিশ কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম