আদালতে মাদ্রাসা শিক্ষক
পরকালের ভয় দেখিয়ে বলাৎকারের কথা স্বীকার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ মে ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ছাত্র বলাৎকারের কথা আদালতে বৃহস্পতিবার স্বীকার করেছেন গ্রেফতার মাদ্রাসা শিক্ষক আজিজুর রহমান আজিজ (২৬)। ইহকাল ও পরকালের ভয় দেখিয়ে ছাত্রদের বলাৎকার করতেন বলেও এদিন আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন। গ্রেফতার আজিজ নগরীর পাহাড়তলী থানাধীন ‘আব্দুল নগর দারুস সুন্নাহ আল ইসলামীয়া মাদ্রাসার’ হেফজখানার শিক্ষক। ওই মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রের অভিভাবকের থানায় অভিযোগের ভিত্তিতে বুধবার মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আজিজকে আদালতে তোলা হলে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
গ্রেফতার মাদ্রাসা শিক্ষক আজিজুর রহমান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মৃত আবদুস সালামের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম যুগান্তরকে বলেন, ‘ইহকাল ও পরকালের ভয়-ভীতি দেখিয়ে পাহাড়তলী আব্দুল নগর দারুস সুন্নাহ আল ইসলামীয়া মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রকে দীর্ঘ ৫-৬ মাস ধরে বলাৎকার করে আসছিল বলে স্বীকার করেছেন।
