Logo
Logo
×

Advertisement

খবর

সাতক্ষীরায় কারা হেফাজতে বিএনপি নেতা সাবুর মৃত্যু

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরায় কারা হেফাজতে বিএনপি নেতা সাবুর মৃত্যু

Advertisement

বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু সোমবার রাতে সাতক্ষীরা জেলা কারা হেফাজতে মারা গেছেন।

কারা কর্তৃপক্ষ বলছে, শারীরিক অসুস্থতার কারণে সোমবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানেই রাতে তিনি মারা যান।

তিনি সাতক্ষীরার কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। চার বছরের দণ্ডপ্রাপ্ত সাবু গত ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেকার আলী জানান, বিএনপি নেতা সাবু জেলা কারাগারে মারা গেছেন। তবে কী কারণে তিনি মারা গেলেন সেটি জেল কর্তৃপক্ষ বলতে পারবে।

সাতক্ষীরা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, তিনি হার্ট, ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তবে কারাগারে থাকাকালীন তিনি মারা যাননি।

Advertisement

মৃত্যু

Advertisement

আরও পড়ুন

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

কসবায় ছাত্রী ধর্ষণ

কসবায় ছাত্রী ধর্ষণ

পুলিশ কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম