তিন জেলায় সড়কে নিহত ৩
অগৈলঝাড়ায় আহত ৭
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দায় পিকআপ চালক, কুমিল্লার লাকসামে নারী ও হবিগঞ্জের বাহুবলে বৃদ্ধ নিহত হয়েছেন। বরিশালের আগৈলঝাড়ায় আহত হয়েছেন কলেজছাত্রীসহ সাত জন। প্রতিনিধিদের পাঠানো খবর-
মান্দা (নওগাঁ) : মান্দায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চবটিতে বৃহস্পতিবার পিকআপ-বাস সংঘর্ষে নিহত পিকআপ চালকের নাম মাসুদ রানা (৪৫)। দুর্ঘটনায় পিকআপ চালক সহকারী মামুন আহত হয়েছেন। মাসুদ রানা একটি কোম্পানির গাড়ি চালাতেন।
বাহুবল (হবিগঞ্জ) : বাহুবলে সড়কে ট্রাকচাপায় নিহত আফতাব মিয়ার (৬৫) বাড়ি উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামে। বৃহস্পতিবার সকালে গরুর ঘাস খাওয়ানোর সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
লাকসাম (কুমিল্লা) : লাকসামে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত লিপি আক্তারের (৩০) বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষীপদুয়া বড়তলা রোডে। এতে লিপি আক্তারের শিশু ছেলেসহ ৪ জন আহত হয়েছে। লাকসাম-নাঙ্গলকোট সড়কের আমদুয়ারে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় বৃহস্পতিবার সকালে টেম্পো উলটে কলেজছাত্রীসহ সাত জন আহত হয়েছেন।
