Logo
Logo
×
   

Advertisement

খবর

বীরগঞ্জে সেপটিক ট্যাংকে শিশুর লাশ

Advertisement

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে সেপটিক ট্যাংকের ভিতর থেকে মোছা. নুসরাত নামে সাড়ে ৫ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার মোহনপুর ইউনিয়নের চকদফর গ্রামের মো. মিলন রহমান খোরশেদের মেয়ে।

পুলিশ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠায়। এর আগে মঙ্গলবার দুপুরে নিজবাড়ি থেকে নিখোঁজ হয় সে।

মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. হামিদুল ইসলাম বলেন, নিজবাড়িতে খেলার এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে শিশু নুসরাতকে খুঁজে পাওয়া যচ্ছিল না। রাতেই বীরগঞ্জ থানায় জিডি করেন নুসরাতের মামা মো. নজরুল ইসলাম। এদিকে নুসরাতের সন্ধান চেয়ে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। এরপরও নুসরাতের সন্ধান না পাওয়ায় সন্দেহবশত বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের লোকজন বাড়ির আশপাশের সবার টয়লেটের সেপটিক ট্যাংকের ভিতরে খোঁজ নিতে শুরু করে। এর একপর্যায়ে ওমর আলী (৫৫) নামে প্রতিবেশির রিং স্লাব দিয়ে তৈরি সেপটিক ট্যাংকের ভিতর থেকে নুসরাতের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি অবহিত করা হলে পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়। এ সময় একই এলাকার সফের আলীর ছেলে মো. আব্দুস সালাম (২২) ও তার স্ত্রী মোছা. মৌসুমীকে (১৯) আটক করা হয়।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার মোটিভ উদ্ধারে কাজ শুরু করেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুজনকে নিয়ে আসা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম