Logo
Logo
×
   

Advertisement

খবর

অক্টোবরে রেকর্ড চা উৎপাদন

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গেল মাসে দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। যার পরিমাণ ১৪ দশমিক ৫৭ মিলিয়ন কেজি। অতীতের যে কোনো মাসের চেয়ে বেশি উৎপাদন রেকর্ড এটি। এছাড়া চলতি বছরের দশ মাসে চা উৎপাদন হয়েছে ৭৯ দশমিক ৩৩ মিলিয়ন কেজি। দেশের ১৬৭টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগানে এ উৎপাদন হয়েছে।

অনুকূল আবহাওয়া, সরকারের আর্থিক প্রণোদনা, বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডের নিয়মিত মনিটরিং, বাগান মালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টার ফলে রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

তিনি জানান, চা শিল্পের জন্য বাগানগুলোকে ১২০ কোটি টাকা আর্থিক প্রণোদনা বিতরণ করা হয়েছে। কোভিড পরিস্থিতিতেও উৎপাদনের এ ধারাবাহিকতা থেকে এটাই প্রতিয়মান হয় যে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ চা বোর্ড, বাগান মালিক, চা ব্যবসায়ী ও চা শ্রমিকদের ধারাবাহিক প্রচেষ্টার ফলে চা শিল্পের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম