Logo
Logo
×
   

Advertisement

খবর

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট অফিসে আ.লীগের তালা

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আজই গ্রহণ, আজই জমা এমন ঘোষণায় মনোনয়নপত্র কিনতে এসে কাউকে না পেয়ে রেড ক্রিসেন্ট ভবনে তালা ঝুলিয়ে দিলেন আওয়ামী লীগের নেতারা। এতে ভবনে আটকা পড়েন আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট অফিসে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী কমিটির নির্বাচনে মনোয়নপত্র ক্রয় ও জমা দেওয়ার একমাত্র নির্ধারিত দিন নির্ধারিত ছিল বৃহস্পতিবার। মনোনয়নপত্র সংগ্রহের লক্ষ্যে ৩০/৩৫ জন আওয়ামী লীগ নেতা হাজির হন রেড ক্রিসেন্ট ভবন এলাকায়। সেখানে দায়িত্বশীল কাউকে না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

মনোনয়ন সংগ্রহে আগ্রহীদের একজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন বলেন, আমরা দেখতে পাই অফিসে নির্বাচন কমিশনার তামিম আহমেদ সোহাগ ও সদস্য সচিব কেউই নেই। তারা কোথায় ও কখন আসবেন তাও কেউ বলতে পারেননি। এমন অবস্থায় বিক্ষুব্ধ হয়ে আমরা ভবনে তালা ঝুলিয়ে দেই। এতে ভেতরে আটকা পড়েন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ নুরুল হক, জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান আশিক, আওয়ামী লীগ নেতা রাশেদুজ্জামান রাশিসহ কর্মচারীরা।

এদিকে আটকা পড়ার খবর পেয়ে সাতক্ষীরা থানা পুলিশ তালা খুলে দেয়। রেড ক্রিসেন্ট সেক্রেটারি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র বলেন আমি দুপুর দেড়টা পর্যন্ত অফিসে ছিলাম। ততক্ষণে কিছুই ঘটেনি। পরের কোনো খবর আমার জানা নেই।

 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম